'মনের আনন্দে ঘোরাফেরা করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশু সাব্বির
মিশু সাব্বির

এ প্রজন্মের অভিনয়শিল্পী মিশু সাব্বির। এবারের ঈদে কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে মিশু অভিনীত ধারাবাহিক ও খণ্ড নাটক। কথা হলো তাঁর সঙ্গে
কেমন আছেন?
খুব ভালো আছি। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গপ্পো নামের নতুন নাটকের শুটিং করছি।
খুব ভালো আছেন বলছিলেন...
সত্যিই, এবার আমার ঈদটা ভালোই কেটেছে। ঈদে আমার কয়েকটি ধারাবাহিক নাটক ও টেলিছবি প্রচারিত হবে। সব কটি নাটকের জন্য পরিচিত, বন্ধু-বান্ধবসহ অনেকে খুবই প্রশংসা করেছে। বিশেষ করে, ভিটামিন টি নাটকটির জন্য অনেক বেশি ফোন আর এসএমএস পেয়েছি।
অভিনয়ের জন্য অনেক জায়গায় যেতে হয়েছে, যে স্থানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে...
দেশের বাইরে মালয়েশিয়ার কুয়ালালামপুর দারুণ লেগেছে। দেশের মধ্যে কক্সবাজারের পর এত ভালো কোনো এলাকাকে লাগেনি।
নিজের কাছে ভালো লাগে...
বন্ধু-বান্ধব ও পরিচিতজনেরা অভিনয়ের প্রশংসা করলে খুব ভালো লাগে।
বিয়ের পর ঈদ...
বিয়ের পর এবারই প্রথম ঈদ পালন করলাম। দুঃখজনক হলেও সত্যি, শুটিংয়ের কাজে এত বেশি ব্যস্ত ছিলাম যে বউয়ের জন্য কিছুই কিনতে পারিনি। সে তাঁর মতো করে কেনাকাটা সেরে নিয়েছে। আমার জন্যও জামা-কাপড় কিনেছে।
আর ঘোরাফেরা...
কেনাকাটায় সময় দিতে না পারলেও ঈদের পর যে কটা দিন সময় পেয়েছি বউকে নিয়ে মনের আনন্দে ঘোরাফেরা করেছি।
অবসরে কী করেন?
সময় পেলেই সিনেমা দেখতে বসি। সারা দিন কাজ-কর্ম শেষ করে একটা ছবি দেখা আমার নিয়মে দাঁড়িয়েছে। আমার সংগ্রহে প্রায় আট হাজার ডিভিডি আছে।