'শাকিবের মতামতকে গুরুত্ব দিই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস
অপু বিশ্বাস

অপু বিশ্বাস। চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী।এবার ঈদে মুক্তি পেয়েছে হিরো, দ্য সুপারস্টার ছবিটি। শাকিব খান প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।
এবারের ঈদ...
কিছুদিন আগে বাবাকে হারিয়েছি। তাই এবার ঈদ আমার জন্য একেবারেই আনন্দের ছিল না। ঈদে আমার একটি ছবি মুক্তি পেয়েছে। আমার কোনো ছবি মুক্তি পেলে বাবা ভীষণ খুশি হতেন। বাবাকে খুব মনে পড়েছে।
ঈদে বেড়ানো...
তেমন কোথাও যেতে ইচ্ছে করেনি। এই কদিন বাসায়ই ছিলাম। ঈদ উপলক্ষে কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছি। ঈদের ছুটিতে সবকটিই দেখেছি। সামনে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছি। তার জন্য প্রস্তুতি নিয়েছি।
ঈদের ছবি...
বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট। শুনেছি ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। পরিচিতজন আর শুভাকাঙ্ক্ষীরা ছবিটির প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, এই ছবিতে নতুন এক অপুকে তাঁরা দেখতে পেয়েছেন।
‘হিরো, দ্য সুপারস্টার’...
শাকিব খান এবারই প্রথম ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন। ছবিতে তিনি অভিনয়ও করেছেন। তাছাড়া ছবির গল্প, লোকেশন ও নির্মাণ—সবকিছুতেই রয়েছে আধুনিকতা ও নতুনত্বের ছোঁয়া। সিনেমা মানে বিনোদন। হিরো, দ্য সুপারস্টার পুরোপুরি একটি বিনোদনধর্মী ছবি।
বন্ধু শাকিব...
শাকিব আমার অনেক ভালো বন্ধু, যার সঙ্গে সবকিছুই শেয়ার করতে পারি। শাকিবের কাছ থেকে ভালো পরামর্শ পাই। আমি শাকিবের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিই।
নতুন ছবি...
শিগগিরই সালাম মালয়েশিয়া ছবির কাজ শুরু করব। পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।