কার হাতে কোন পুরস্কার

পুরস্কার হাতে তারকারা। কোলাজ

মঞ্চ সাজানো ছিল আলোয় আলোয়। বিনোদনজগতের তারকাদের উপস্থিতিতে ঝলসে উঠল মিলনায়তন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোর রোশনাই, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, অর্জনের স্বীকৃতি, আর জমকালো পরিবেশনায় মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আয়োজন পরিণত হয়েছিল আনন্দযজ্ঞে।

প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, সিনেমাসহ নানা ধরনের কাজ, যা মেরিল-প্রথম আলো অনুষ্ঠানকে আরও বেশি গ্রহণযোগ্য করেছে। এ বছর ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠানে তারকা জরিপ, সমালোচক ক্যাটাগরি, আজীবন ক্যাটাগরিসহ বিভিন্ন শাখায় পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। কোন ক্যাটাগরিরতে কারা জিতলেন কোন পুরস্কার? চলুন জেনে নেওয়া যাক-

একনজরে
আজীবন সম্মাননা
এম এ আলমগীর

বিশেষ সম্মাননা
জেমস

সমালোচক পুরস্কার

সেরা ওয়েব সিরিজ
‘গুলমোহর’, রেদওয়ান রনি
সেরা পরিচালক
সৈয়দ আহমেদ শাওকী, ‘গুলমোহর’
সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ)
জয়া আহসান, জিম্মি’
সেরা অভিনেতা (ওয়েব সিরিজ)
নাসির উদ্দিন খান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র

সেরা চলচ্চিত্র
‘সাবা’, আরিফুর রহমান
সেরা পরিচালক
পিপলু আর খান, ‘জয়া আর শারমিন’
সেরা অভিনেত্রী
মেহজাবীন চৌধুরী, ‘সাবা’
সেরা অভিনেতা
মাহাফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর, ‘উড়াল’

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র
সেরা চিত্রনাট্যকার
সিদ্দিক আহমেদ, ‘তোমাদের গল্প’
সেরা পরিচালক
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ‘তোমাদের গল্প’
সেরা অভিনেত্রী
তানজিম সাইয়ারা তটিনী, ‘ভালো থেকো’
সেরা অভিনেতা
এফ এস নাঈম, ‘খুব কাছেরই কেউ’

আরও পড়ুন

তারকা জরিপে সেরা পুরস্কার

প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র
‘উৎসব’, তানিম নূর
সেরা চলচ্চিত্র অভিনেত্রী
তমা মির্জা, ‘দাগি’
সেরা চলচ্চিত্র অভিনেতা
আফরান নিশো, ‘দাগি’

টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ
সেরা অভিনেত্রী
কেয়া পায়েল, ‘এটা আমাদেরই গল্প’
সেরা অভিনেতা
ফারহান আহমেদ জোভান, ‘তোমাদের গল্প’
সেরা গায়িকা
জেফার রহমান, ‘লিচুর বাগানে’, ‘তাণ্ডব’
সেরা গায়ক
ইমরান মাহমুদুল, ‘কন্যা’, ‘জ্বীন ৩’
সেরা নবাগত অভিনয়শিল্পী
শাম্মি ইসলাম নীলা, ‘ফার্স্ট লাভ’