মার্ভেলের বাজে ১০ সিনেমার তালিকায় নামীদামি যে ছবিগুলো

বিশ্বের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেলের ৭০টি সিনেমার তালিকা প্রকাশ করেছে হলিউড রিপোর্টার। এই তালিকায় স্থান পেয়েছে মার্ভেলের বাজে থেকে সেরা সিনেমাগুলো। এ তালিকা তৈরি করেছেন সাংবাদিক ও সিনেমা সমালোচক জন ডেফোর, লেসলি ফেলপেরিন, জর্ডান মিন্টজার। তালিকার পেছনের দিকে থাকা সিনেমাগুলো উপস্থাপন, গল্প বর্ণনা, চরিত্রায়ণ, নির্মাণ দর্শকদের কাছে অগ্রহণযোগ্য বিবেচিত হয়েছিল। এ তালিকার পেছনে থাকা বাজে ১০টি সিনেমা দেখুন ছবিতে—
১ / ১০
অ্যাডভেঞ্চার, অ্যাকশন ও হরর সিনেমা ‘ম্যান থিংস’ মুক্তি পায় ২০০৫ সালে। সিনেমাটি মার্ভেলের ইতিহাসে সবচেয়ে বাজে সিনেমার তালিকায় প্রথমেই স্থান পেয়েছে।
২ / ১০
১৯৯০ সালে মুক্তি ‘ক্যাপ্টেন আমেরিকা’ এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৩ / ১০
অনেক গবেষণা করে বানানো হয়েছে ‘হাওয়ার্ড টু দ্য ডার্ক’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির বাজেট ছিল পাঁচ মিলিয়ন ডলার, আয় করেছিল ৩১ মিলিয়ন ডলার। ব্যবসাসফল সিনেমাটি বাজে সিনেমার তালিকায় ৩ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৪ / ১০
১৬ কোটি ডলার আয় করে বক্স অফিসে ঝড় তোলা ‘ফ্যান্টাস্টিক ফোর’ ৪ নম্বরে জায়গা পেয়েছে। ২০১৫ সালে সিনেমাটি মুক্তি পায়।
ছবি: আইএমডিবি
৫ / ১০
২০০৫ সালে চার কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘ইলেক্ট্রা’ বাজে সিনেমার তালিকায় ৫ নম্বরে রয়েছে। এটি মাত্র সাড়ে পাঁচ কোটি ডলার আয় করেছিল।
ছবি: আইএমডিবি
৬ / ১০
সিনেমাটি নাকি মার্ভেল নিজেই দর্শকদের কাছ থেকে লুকাতে চেয়েছিল। পরে অবশ্য ১৯৯৪ সালে মুক্তি পায়। ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিরিজের ছবিটা বাজে সিনেমার তালিকায় ৬ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৭ / ১০
‘ফ্যান্টাস্টিক ফোর’ সিরিজের এই সিনেমাটি ২০০৫ সালে মুক্তি পায়। মার্ভেলের সিনেমাটি বাজে সিনেমার তালিকায় ৭ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৮ / ১০
কমিক বইয়ের থেকে যেন প্রধান চরিত্রের চরিত্রায়ণ যোজন যোজন দূরে। গল্পের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ ‘দ্য পানিশার’ সিনেমাটি ১৯৮৯ সালে মুক্তি পায়। সিনেমাটি ৮ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৯ / ১০
২০১২ সালে মুক্তি পাওয়া ‘গোস্ট রাইডার: স্পিরিট অব ভেনঞ্জেসন’ বাজে সিনেমার তালিকায় ৯ নম্বরে রয়েছে। বাজে অভিনয়ের কারণে সিনেমাটির ভরাডুবি হয়েছিল।
ছবি: আইএমডিবি
১০ / ১০
বক্স অফিসে তুমুল সাড়া জাগানো ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’ অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসির মিশেলে অ্যাকশন সিনেমাটির ভিউজুয়াল ইফেক্ট খুবই বাজে হয়েছিল। সিনেমাটি বাজে সিনেমার তালিকায় ১০ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি