সৌদি আরবে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা

জিয়ানকার্লো এসপোসিতো। এএফপি ফাইল ছবি

জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল–শেখ।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে একটি সিনেমার শুটিং চলাকালে এসপোসিতো মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। পরে তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজও আদায় করেন। তুর্কি আল-শেখ এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন।

৬৮ বছর বয়সী এসপোসিতো বর্তমানে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘৭ ডগজ’–এর শুটিংয়ের সৌদি আরবে অবস্থান করছেন। সিনেমাটিতে মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ ইজ ও করিম আবদেল আজিজও। এ ছাড়া এতে আরও কয়েকজন আন্তর্জাতিক তারকাও যুক্ত রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সম্প্রদায়ের আতিথেয়তা, সংস্কৃতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা এসপোসিতোর ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শুটিং চলাকালে প্রাপ্ত অভিজ্ঞতাকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেছেন।

ইতালীয় ও আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত জিয়ানকার্লো এসপোসিতোর অভিনয় ক্যারিয়ার দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত। মাত্র আট বছর বয়সে ব্রডওয়ের ‘ম্যাগি ফ্লিন’ মিউজিক্যালে অভিনয়ের মাধ্যমে তাঁর যাত্রা শুরু। পরে তিনি বিখ্যাত নির্মাতা স্পাইক লির ‘ডু দ্য রাইট থিং’, ‘স্কুল ডেজ’,  ‘মো বেটার ব্লুজ’ ‘ম্যালকম এক্স’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।

তবে তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় ‘ব্রেকিং ব্যাড’। সেখানে তিনি গাস ফ্রিঞ্জের চরিত্রে অভিনয় করেন—একজন ভদ্র, শান্ত স্বভাবের রেস্তোরাঁমালিক, যিনি গোপনে পরিচালনা করেন বিশাল মাদকসাম্রাজ্য। টেলিভিশনের ইতিহাসে অন্যতম সেরা খলচরিত্র হিসেবে গাস বিবেচনা করা হয়।

আরও পড়ুন

পরবর্তী সময়ে তিনি একই চরিত্রে অভিনয় করেন ‘বেটার কল সল’ সিরিজও। এ ছাড়া তিনি ‘দ্য ম্যানডালোরিয়ান’, ‘দ্য বয়েজ’সহ আরও অনেক জনপ্রিয় প্রকল্পে অভিনয় করেছেন।

সৌদি গেজেট, কুয়েত টাইমস অবলম্বনে