১৮ বছরের সংসারে বিচ্ছেদ

কেভিন কস্টনার ও ক্রিস্টিন বাউমগার্টনারছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকা কেভিন কস্টনারের সঙ্গে দেড় যুগের দাম্পত্যজীবনের ইতি টানছেন তাঁর স্ত্রী ডিজাইনার, সাবেক মডেল ক্রিস্টিন বাউমগার্টনার। গত সোমবার ক্রিস্টিন বিচ্ছেদের আবেদন করেছেন বলে জানিয়েছে টিএমজেড।

কেভিন কসনারের মুখপাত্র আরনল্ড রবিনসন এক বিবৃতিতে বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, কস্টনার নিয়ন্ত্রণের বাইরে কিছু ঘটনার জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ’ কসনার, বাউমগার্টনার ও তাঁদের সন্তানের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।

১৯৯৮ সাল থেকে প্রেম করছেন অস্কারজয়ী অভিনেতা কেভিন কস্টনার ও ক্রিস্টিন বাউমগার্টনার। ২০০৪ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের সংসারে দুই পুত্রসন্তান ও এক কন্যাসন্তান রয়েছে। কস্টনারের প্রথম স্ত্রী সংসারে সিনডি সিলভার সংসারে আরও তিন সন্তান রয়েছে। প্রথম স্ত্রী সঙ্গে কস্টনারের বিচ্ছেদ ঘটে ১৯৯৪ সালে।

টিএমজেডের প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের পর যৌথভাবে সন্তানের অভিভাবকত্ব চেয়ে আবেদন করেছেন তাঁরা। বিচ্ছেদের কারণ হিসেবে নিজেদের মতপার্থক্যকে তুলে এনেছেন ক্রিস্টিন বাউমগার্টনারের এক মুখপাত্র।

৬৮ বছর বয়সী হলিউড তারকা কস্টনার ‘দ্য বডিগার্ড’, ‘ফিল্ড অব ড্রিম’, ‘ড্যান্সেস উইথ উলভস’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।

আরও পড়ুন