স্বাস্থ্য পরীক্ষার কথা বলে যৌন হয়রানি, স্কুলের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিস হিলটন
আইএমডিবি

যুক্তরাষ্ট্রের ইউটায় এক আবাসিক স্কুলে পড়তেন প্যারিস হিলটন। আগে স্কুলটিতে নানাভাবে হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। বছর দুই আগে তাঁকে নিয়ে নির্মিত ইউটিউবের তথ্যচিত্রে স্কুলে হয়রানির ঘটনার কথা বলে হইচই ফেলে দেন। আবারও স্কুল নিয়ে নতুন করে মুখ খুললেন এই টিভি ব্যক্তিত্ব। স্কুলে কীভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন, তা নিয়ে ইউইয়র্ক টাইসমে একটি নিবন্ধ লিখেছেন প্যারিস, যেখানে তুলে ধরেছেন নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা। আগে স্কুলে নানা ধরনের মানসিক নির্যাতনের অভিযোগ করলেও এই প্রথম যৌন হয়রানির অভিযোগ করলেন তিনি।

প্যারিস হিলটনকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের পোস্টার
আইএমডিবি

প্যারিস হিলটন লিখেছেন, ‘অনেক রাতে, সম্ভবত তিনটা কি চারটা হবে, তারা আমাকে ও অন্য মেয়েদের একটি কক্ষে নিয়ে যেত। বলা হতো, আমাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদিও সেখানে কোনো চিকিৎসক ছিল না, ছিল স্কুলের কয়েক কর্মচারী। তারা টেবিলে আমাদের শুয়ে পড়তে বলত। এরপর শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করত।’
স্কুলের সেই ঘটনা কতটা ভয়াবহ ছিল জানিয়ে প্যারিস বলেন, ‘জানি না তারা তখন কী করত। নিশ্চিতভাবেই তারা চিকিৎসক ছিল না। এটা ছিল ভয়ংকর এক অভিজ্ঞতা, যা অনেক দিন মনে গেঁথে ছিল। এত দিন পরে, বড় হয়ে সেই ঘটনা যখন পেছন ফিরে দেখি, মনে হয় নিশ্চিতভাবেই সেটা ছিল যৌন হয়রানি।’

প্যারিস হিলটন
ইনস্টাগ্রাম

নিউইয়র্ক টাইমসে নিবন্ধ লেখার পাশাপাশি এই ঘটনা নিয়ে টুইটও করেছেন প্যারিস হিলটন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘আমাকে ওই পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হয়। আপত্তি করলে তারা চুপ থাকতে বলে। কেবল আমার সঙ্গেই নয়, একই অবস্থা হয়েছে স্কুলের অন্য মেয়েদেরও। ওই ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছিল, আমি অনেক কেঁদেছিলাম।’

প্যারিস হিলটন
ছবি : সংগৃহীত

ওই ঘটনার পর নিজের মানসিক অবস্থা নিয়ে প্যারিস আরও বলেন, ‘আমার শৈশবকে হত্যা করা হয়েছে। এটা এখনো নিষ্পাপ শিশুদের সঙ্গে করা হচ্ছে। যন্ত্রণাময় ঘটনা নিয়ে তাদের মুখ খোলাটা গুরুত্বপূর্ণ, কারণ এটা হয়রানি বন্ধে ভূমিকা রাখবে।’
তবে প্যারিসের অভিযোগের বিষয়ের তাঁর স্কুলের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন