দেহরক্ষী নিয়ে শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুডি কোমার
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

বিবিসির সিরিজ ‘কিলিং ইভ’-এর সাফল্য রাতারাতি জুডি কোমারের ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে। থ্রিলার সিরিজটির সাফল্যের পর অভিনেত্রী একের পর এক নতুন প্রজেক্টে সুযোগ পাচ্ছেন। গত বছর অভিনয় করেছেন রিডলি স্কটের সিনেমায়। জুডি এখন অভিনয় করেছেন ‘দ্য এন্ড উই স্টার্ট ফ্রম’ সিনেমায়।

জুডি কোমার
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

তবে এই ছবি করতে গিয়েই ঘটেছে বিপত্তি। বারবার ভয় পাওয়ায় স্বাভাবিকভাবে অভিনয় করতে পারছিলেন না ২৯ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রীর। সে জন্য সিনেমার সেটে নিয়োগ দেওয়া হয়েছে এক দেহরক্ষীকে। জুডির ভয়টা উত্ত্যক্তকারীর।

ছবি : আইএমডিবি থেকে নেওয়া

মাস কয়েক আগে থিয়েটার থেকে বের হওয়ার পর এক উত্ত্যক্তকারীর মুখোমুখি পড়েছিলেন জুডি। অভিনেত্রীকে তিনি হুমকিও দেন বলে অভিযোগ। পরে সন্দেহভাজন একজনকে আটকও করে পুলিশ। সেই ঘটনার পর থেকেই আতঙ্কে থাকেন জুডি। এই সিনেমার শুটিংয়ে তেমন একটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সূত্র। তাই জুডির নিরাপত্তা বাড়াতে দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়েছে।

জুডি কোমার
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

ছবিতে জুডির সহ-অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। তিনি ছবির নির্বাহী প্রযোজকও বটে। জানা গেছে, তিনিই জুডির নিরাপত্তা বাড়াতে উদ্যেগী হয়েছেন।