টপলেস ফটোশুটে চমকে দিলেন কাইলি

কাইলি জেনার। রয়টার্স

সম্প্রতি একটি সাহসী ফটোশুট ও সাক্ষাৎকারের কারণে নতুন করে আলোচনায় কাইলি জেনার। ফ্যাশন সাময়িকী ভ্যানিটি ফেয়ার বসন্তকালীন সংখ্যার জন্য করা এই ফটোশুটে তিনি টপলেস ভঙ্গিতে পোজ দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। এই কভার স্টোরিতে শুধু গ্ল্যামার নয়, খ্যাতি, মাতৃত্ব ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।

এই ফটোশুটটি করেছেন খ্যাতনামা ফটোগ্রাফার মার্ট অ্যালাস। ছবিগুলোতে কাইলি বিভিন্ন আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন। সাক্ষাৎকারে কাইলি জানান, তিনি খুব অল্প বয়সেই খ্যাতির সঙ্গে পরিচিত হন। রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’-এ তিনি প্রথম দেখা দেন মাত্র ৯ বছর বয়সে। তিনি বলেন, শুরুতে কেউই বুঝতে পারেননি, এই অনুষ্ঠান তাঁদের জীবনকে কতটা বদলে দেবে। এখন নিজের মেয়ের বয়সের সঙ্গে তুলনা করলে সেই অভিজ্ঞতা আরও অবাক করে দেয় তাঁকে।

কাইলি জেনার। রয়টার্স

কাইলি এখন দুই সন্তানের মা। তাঁর মেয়ে স্টর্মির বয়স আট বছর এবং ছেলে আইরের বয়স চার বছর। সাক্ষাৎকারে তিনি জানান, মাতৃত্ব এখন তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে তিনি পরিবার আরও বড় করার কথা ভাবছেন। একই সঙ্গে ব্যবসা, কাজ এবং সন্তানদের নিয়ে ভ্রমণ—সবকিছুর মধ্যে ভারসাম্য রাখতে চান।

আরও পড়ুন

ফ্যাশন ও ব্যবসার পাশাপাশি কাইলি এখন অভিনয়ের দিকেও আগ্রহী। তিনি ব্রিটিশ পপ গায়িকা চার্লি এক্সসিএক্সের আসন্ন চলচ্চিত্র ‘দ্য মোমেন্ট’-এ হাজির হবেন। কাইলি জানিয়েছেন, ইতিমধ্যে তিনি কয়েকটি চিত্রনাট্য পেয়েছেন এবং ভবিষ্যতে আরও অভিনয় করতে চান। বিশেষ করে কমেডি ঘরানার চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।