চার পুরস্কার পাওয়া ১৫ জনের একজন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দশকের ক্যারিয়ারে অস্কার, এমি, গোল্ডেন গ্লোব থেকে গ্র্যামি কিছুই বাদ যায়নি। চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা অভিনেত্রী মনে করা হয় তাঁকে। কেবল কি অভিনেত্রী, স্রেফ জনকল্যাণমূলক কাজের জন্যই আলাদা করে মনে রাখা যায় তাঁকে। আজ ৪ আগস্ট, অড্রে হেপবার্নের মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালে আজকের দিনে ক্যানসারে ভুগে সুইজারল্যান্ডে মারা গিয়েছিলেন তিনি। ছবিতে ছবিতে দেখা যাক অড্রে হেপবার্ন সম্পর্কে জানা-অজানা নানা তথ্য
১ / ১১
অড্রে হেপবার্ন নামে পরিচিত হলেও তাঁর আসল নাম অড্রে ক্যাথলিন রুস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছদ্মনাম নেন এডা ভন হেমেস্ট্রা। ইংরেজি নাম সে সময় ছিল বিপজ্জনক। পরে ছবির দুনিয়ায় আসেন, পরিচিতি পান অড্রে হেপবার্ন নামে
ছবি : সংগৃহীত
২ / ১১
একই সঙ্গে সর্বোচ্চ সম্মানজনক চারটি পুরস্কার—এমি, গ্র্যামি, অস্কার ও টনি জেতা তারকাদের একজন তিনি। তিনি ছাড়া আর মাত্র ১৪ জনের এ কৃতিত্ব আছে
ছবি : সংগৃহীত
৩ / ১১
অড্রে চেয়েছিলেন ব্যালে নৃত্যশিল্পী হবেন। কিন্তু ব্যালের জন্য তিনি ছিলেন বেশি লম্বা। এ নাচে নারী নৃত্যশিল্পীদের সর্বোচ্চ উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, অড্রে ছিলেন ৫ ফুট ৭ ইঞ্চি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহুদিন অপুষ্টিতে ভুগেছিলেন তিনি। ফলে ব্যালে আর চালিয়ে যেতে পারেননি
ছবি : সংগৃহীত
৪ / ১১
আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করা ফিফটি গ্রেটেস্ট স্ক্রিন লিজেন্ড তালিকার তিনে জায়গা পান অড্রে। প্রিমিয়ার ম্যাগাজিনের ভোটে সর্বকালের সেরা অভিনেত্রীর তালিকায় ছিলেন ১৮তম
ছবি : সংগৃহীত
৫ / ১১
ক্যারিয়ার শুরুর পর থেকেই বিভিন্ন জনহিতকর কাজে যুক্ত ছিলেন অভিনেত্রী। বিশেষ করে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দশক ধরে কাজের স্বীকৃতি হিসেবে ১৯৯২ সালে মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত হন। ইউনিসেফের দূত হিসেবে বাংলাদেশে এসেছিলেন অড্রে হেপবার্ন। ঢাকায় তিনি আসেন ১৯৮৯ সালের ১৮ অক্টোবর। এক সপ্তাহ থেকে চলে যান ২৪ অক্টোবর
ছবি: ইউনিসেফ
৬ / ১১
তাঁর সবচেয়ে বড় অনুশোচনা ১৯৭৭ সালের ছবি ‘দ্য টার্নিং পয়েন্ট’-এ অভিনয় করতে না পারা। যে ছবিতে অভিনয় করেন অ্যান ব্যানক্রফট
ছবি : সংগৃহীত
৭ / ১১
১৯৮০ সাল থেকে মৃত্যু পর্যন্ত প্রেমিক রবার্ট ওলডারসের সঙ্গে সুইজারল্যান্ডে বাস করেছেন অড্রে
ছবি : সংগৃহীত
৮ / ১১
১৯৬০ সালে ‘দ্য আনফরগিভেন’-এ অভিনয়ের সময় পিঠের হাড় ভেঙে যায়
ছবি : সংগৃহীত
৯ / ১১
কমেডি ছবিতে অভিনয়ের জন্য এ পর্যন্ত ২৫ অভিনেত্রী অস্কার পেয়েছেন, যাঁদের একজন অড্রে
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১১
ইংরেজি ছাড়া আরও চারটি ভাষা পারতেন অড্রে—ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইতালিয়ান ও ডাচ
ছবি : সংগৃহীত
১১ / ১১
১৯৯২ সালের ১ নভেম্বর তাঁর ক্যানসার ধরা পড়ে। কেমোথেরাপি চলে, অস্ত্রোপচারও করা হয়। দ্বিতীয়বার অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের মনে হয় ক্যানসার এতটা ছড়িয়ে পড়েছে যে আর হয়তো নিরাময় সম্ভব নয়। তাঁদের আশঙ্কা সত্যি করে ১৯৯৩ সালের ৪ আগস্ট চলে যান অভিনেত্রী
ছবি : সংগৃহীত