প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার দেখা

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবাপ্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের রাজধানী দোহায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার দেখা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দুজনের ছবি পোস্ট করা হয়েছে।

‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দোহায় রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ইদ্রিস এলবা। সম্মেলনের ফাঁকে দুজনের দেখা হয়েছে।

আজ উদ্বোধনী আয়োজনে বক্তব্যও রেখেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা
প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে

সম্মেলনে অংশ নিতে সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

চার দিনের এ সফর চলাকালে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন