লোপেজের চোখে পুরুষের সত্যিকারের আকর্ষণীয় গুণ কী

জেনিফার লোপেজ। রয়টার্স

হলিউড তারকা জেনিফার লোপেজ জানালেন, দামি ঘড়ি, বিলাসবহুল গাড়ি বা ব্যক্তিগত বিমান একজন পুরুষকে আকর্ষণীয় করে তোলে না। ৫৬ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী বলেন, ‘জানো, একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে কী? সেটা ঘড়ি নয়, গাড়ি নয়, ব্যক্তিগত বিমানও নয়। অবশ্য এগুলো ভালো লাগতেই পারে। কিন্তু সত্যিকারের আকর্ষণীয় লাগে, যখন দেখি সে সকালে নিজের বিছানা গুছিয়ে রাখে বা রাতে আমি ক্লান্ত থাকলে আমার জন্য বাসন ধুয়ে দেয়।’