কেরানি থেকে তিনি আড়াই হাজার কোটি টাকার মালিক

বলা যায় শূন্য থেকে শুরু। একসময় কেরানির কাজ করতে হয়েছে। এখন তিনিই ২৫০ মিলিয়ন ডলারের মালিক। শুধু তা-ই নয়, অস্কার থেকে শুরু করে স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডসহ নামীদামি সব পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। আজ এই অভিনেতার জন্মদিন। ৮৯ বছর বয়সী এই অভিনেতার জীবনের নানা বাকবদল ছিল। আইএমডিবি অবলম্বনে তাঁর দীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন দেখুন ছবিতে
১ / ৬
তাঁর জন্ম ১৯৩৭ সালে টেনেসি অঙ্গরাজ্যের। তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে মিসিসিপি ডেলটা অঞ্চলে। সেই নারীর টানে এখনো প্রিয় স্থানে ছুটে যান। জানা যায়, তাদের পূর্বপুরুষ যুক্তরাষ্ট্রে এসেছিলেন আফ্রিকার নাইজার থেকে।
ছবি: আইএমডিবি
২ / ৬
তখন তিনি অভিনয়ের স্বপ্ন দেখতেন না। জীবনের নানা টানাপোড়েনে জন্মস্থান থেকে তিনি লস অ্যাঞ্জেলসে পা রেখে বেছে নিয়ে হয়েছিল কেরানি হিসেবে টাইপিস্টের কাজ। বেতন সামান্য। সময়টা ১৯৫৯ সাল।
ছবি: আইএমডিবি
৩ / ৬
একসময় মেকানিক হিসেবে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সে কাজ করেছেন। ২১ বছর ধরে তাঁর ব্যক্তিগত পাইলট লাইসেন্স রয়েছে। আর এই অভিনেতার নাম মরগান ফ্রিম্যান।
ছবি: আইএমডিবি
৪ / ৬
পাঁচবার তিনি একাডেমি পুরস্কার অস্কারে মনোনয়ন পেয়েছেন। ২০০৫ সালে ‘মিলিয়ন ডলার বেবি’ সিনেমা দিয়ে অস্কার জিতে নেন তিনি।
ছবি: আইএমডিবি
৫ / ৬
প্রায় ৬০ বছরের অভিনয় ক্যারিয়ার তাঁর। এর মধ্যে ১৯৬৪ সালে ‘দ্য পনব্রোকার’ সিনেমা দিয়ে অভিনয়ে আসেন। সেভাবে তাঁর ইচ্ছা ছিল না অভিনয়ে। যে কারণে পরপর তিনটি সিনেমায়ও টাইটেলে নিজের নাম খুঁজে না পেয়ে হতাশ হননি।
ছবি: আইএমডিবি
৬ / ৬
ব্যক্তিগত জীবনটাও তাঁর সিনেমার মতো। দুবার বিয়ে করলেও কোনো বিয়েই টেকেনি। তাঁর চার সন্তান রয়েছে। বর্তমানে এই অভিনেতা ২৫০ মিলিয়ন ডলারের মালিক, যা ২ হাজার ৬০০ কোটি টাকার বেশি।
ছবি: আইএমডিবি