আলিয়া থেকে এমা, বাফটার লালগালিচায় তারার মেলা

গতকাল রোববার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কার। এবারের আসরে সর্বোচ্চ পুরস্কার জিতেছে পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। পুরস্কার অনুষ্ঠানের আগের লালগালিচায় আলো ছড়িয়েছেন তারকারা। ভোগ, এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-

১ / ৯
অনুষ্ঠানে ছিলেন হালের আলোচিত অভিনেতা টিমোথি শ্যালামে, ‘মার্টি সুপ্রিম’-এর জন্য মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি এই তরুণ। তবে লালগালিচায় তাঁর উপস্থিতি নজর কেড়েছে। এএফপি
২ / ৯
কালো পোশাকে নজর কেড়েছেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। এএফপি
৩ / ৯
‘হ্যামনেট’-এ উইলিয়াম শেক্‌সপিয়ারের স্ত্রীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। এএফপি
৪ / ৯
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অভিনেত্রী চেইজ ইনফিনিটিও হাজির ছিলেন লালগালিচায়। এএফপি
৫ / ৯
ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চিও হাজির ছিলেন এদিন। এএফপি
৬ / ৯
বাফটার প্রেজেন্টার ছিলেন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। লালগালিচায় তাঁর লুক নজর কেড়েছে। ইনস্টাগ্রাম থেকে
৭ / ৯
পুরস্কার পাননি তবে লিওনার্দো ডিক্যাপ্রিওর উপস্থিতি মানেই বিশেষ কিছু। তাঁর অভিনীত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবারের আসরে সর্বোচ্চ পুরস্কার জিতেছে। এএফপি
৮ / ৯
লালগালিচায় অস্কারজয়ী সুইডিশ অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দর। এএফপি
আরও পড়ুন
৯ / ৯
ছিলেন কোরীয় গায়িকা রেই আমি। এএফপি