‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক
অনেকের যখন শেষ বলার সময়, তখনই নতুন করে শুরু করলেন ডেমি মুর। নব্বই দশকের আবেদনময়ী এই তারকার গড়পড়তা ক্যারিয়ার যখন শেষের দিকে, তখনই প্রবলভাবে ঘুরে দাঁড়ালেন। বড় পুরস্কারে মনোনয়ন পেলেন, টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম উঠল। সবশেষ গত বছর পিপল সাময়িকীর বিচারে তিনিই ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী! ৬২ বছর বয়সে এসে এত অর্জনের কথা ডেমি নিজেও কি ভেবেছিলেন! আজ ১১ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন; ৬৪ বছরে পা দিলেন তিনি। এ উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।
টালমাটাল শৈশব
১৯৬২ সালের ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় জন্ম ডেমি মুরের। তবে তাঁর জন্মের আগেই বাবা চার্লস ফস্টার হারমন মা ভার্জিনিয়া কিংকে ছেড়ে চলে যান। ডেমির বয়স যখন মোটে তিন মাস, মা আবার বিয়ে করেন। ডেমির সৎবাবা কাজ করতেন সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগে। ফলে এক শহর থেকে আরেক শহরে ছুটতে হয়েছে তাদের।
১৯৮০ সালে সেই সৎবাবাও আত্মহত্যা করেন। দাম্পত্য অশান্তি, অর্থনৈতিক টানাপোড়েনসহ নানা কারণে ডেমির মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না। মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। ২০১৯ সালে নিজের কৈশোর নিয়ে বিস্ফোরক তথ্য দেন। জানান, ১৫ বছর বয়সে নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হন তিনি। ধর্ষণকারী দাবি করেন, তিনি এ জন্য ডেমির মাকে ৫০০ ডলার দিয়েছিলেন। ডেমির আত্মজীবনী ‘ইনসাইড আউট’-এ সবিস্তারে সেই ঘটনা লিখেছেন অভিনেত্রী। বইতে তাঁর মায়ের আত্মহত্যা প্রবণতা সম্পর্কেও লিখেছেন ডেমি। তবে কৈশোর পেরিয়ে ধীরে ধীরে নিজের পথ খুঁজে নেন ডেমি, হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।
শুরুর শুরু
আশির দশকের গীতিকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন ডেমি। ফ্রেডি মুরের সঙ্গে সঙ্গে তিনটি গান লেখেন, হাজির হন মিউজিক ভিডিওতেও। ১৯৮১ সালে প্রাপ্তবয়স্কদের সাময়িকী উ!-তে প্রচ্ছদ হন তিনি। এই সাময়িকীর প্রচ্ছদে নগ্ন হয়ে সাড়া ফেলে দেন। পরে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন পোজ দেওয়ার সময় তাঁর বয়স ছিল ১৬, কিন্তু তিনি বয়স লুকিয়ে বলেছিলেন ১৮! ১৯৮১ সালেই ‘চয়েসেজ’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। আশির দশকে আরও সিনেমা করেন, তবে কোনোটিই মনে রাখার মতো নয়। একমাত্র ব্যতিক্রম ‘দ্য সেভেন্থ সাইন’ ও ‘উই আর নো অ্যাঞ্জেলস’। পরেরটিতে তাঁকে পর্দায় দেখা যায় রবার্ট ডি নিরো ও শন পেনের সঙ্গে।
১৯৯০-এর দশকের মাঝামাঝি ডেমি মুরের তারকাখ্যাতি ছিল তুঙ্গে। স্বামী ব্রুস উইলিস তখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। ডেমি মুরই আর পিছিয়ে থাকবেন কেন। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘স্ট্রিপটিজ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পান ১ কোটি ২৫ লাখ ডলার। সে সময় কোনো নারী অভিনেত্রীর জন্য এটি ছিল রেকর্ড পারিশ্রমিক। একই ঘরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দুই তারকা থাকেন, ভাবা যায়!
অশান্ত সংসার
১৯৯১ সালের ৮ ফেব্রুয়ারি গায়ক ফ্রেডি মুরকে বিয়ে করেন ডেমি। ফ্রেডির তখন প্রথম স্ত্রী লুসির সঙ্গে সদ্যই বিচ্ছেদ হয়েছে। তবে এই বিয়ে টিকেছিল মোটে দুই বছর। মার্কিন অভিনেতা ও নির্মাতা টিমোথি হাটনের সঙ্গে তখন ডেমির প্রেম চলছে; ধারণা করা হয় এই সম্পর্কই ফ্রেডির সঙ্গে তাঁর বিয়ে ভাঙার কারণ। তবে এই প্রেমও স্থায়ী হয় না, অভিনেতা এমিলিও এস্তেভেজের সঙ্গে বাগ্দান হয়।
১৯৮৬ সালের ৬ ডিসেম্বর তাঁদের বিয়ের দিনক্ষণ পাকা হয়। তবে বিয়ের ঠিক আগে বাগ্দান ভেঙে দিয়ে দুজনই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। ১৯৮৭ সালে অভিনেতা ব্রুস উইলিসের সঙ্গে ঘর বাঁধেন ডেমি। এই সংসারে তাঁদের তিন সন্তান হয়। ১৩ বছর পর ২০০০ সালের ১৮ অক্টোবর এ সংসারও ভেঙে যায়। এর বছর দুয়েক পর থেকেই ডেমির সঙ্গে অভিনেতা অ্যাস্টন কুচারের প্রেমের গুঞ্জন শুরু হয়। গুঞ্জন সত্যি করে এই তারকা যুগল বিয়ে করেন ২০০৫ সালে। ২০১২ সালে তৃতীয় বিয়েও ভেঙে যায়, এরপর আর বিয়ে করেননি ডেমি।
ভ্যানিটি ফেয়ার বিতর্ক
ক্যারিয়ারের শুরুতেই প্রাপ্তবয়স্কদের সাময়িকীতে নগ্ন হয়ে পোজ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ডেমি মুর। ঠিক এক দশক পর আবার তিনি নগ্ন হয়ে পোজ দেন। ১৯৯১ সালের আগস্টে তাঁকে প্রচ্ছদ করে ভ্যানিটি ফেয়ার সাময়িকী তখন বাজারে আসে, সারা দুনিয়ায় তোলপাড় শুরু হয়। তবে এবার পোজটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কারণ, নগ্ন হয়ে ডেমি যখন ফটোশুটে অংশ নেন, তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। কেউ এটিকে ‘শালীনতার পরিপন্থী’ হিসেবে আখ্যা দেন, কেউ আবার বলেন শক্তির প্রতীক। বিভিন্ন সাময়িকীতে ছবিটি নিয়ে প্রবল বিতর্ক চলতেই থাকে। তবে ডেমি মুর যে এসব থোড়াই কেয়ার করেন, তা বোঝা যায় পরের বছরই।
১৯৯২ সালে নিভারন হয়ে ভ্যানিটি ফেয়ারের প্রচ্ছদে আবার পোজ দেন। এবার তাঁর ছবিতে যুক্ত হয় বডি পেইন্ট শিল্পীর আঁচড়, শৈল্পিক মানের কারণে সেই প্রচ্ছদের প্রশংসা করেন অনেক সমালোচক।
১২৫ কোটি টাকার বেশি পারিশ্রমিক, নারী তারকাদের নতুন ইতিহাস
১৯৯০-এর দশকের মাঝামাঝি ডেমি মুরের তারকাখ্যাতি ছিল তুঙ্গে। স্বামী ব্রুস উইলিস তখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। ডেমি মুরই আর পিছিয়ে থাকবেন কেন। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘স্ট্রিপটিজ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পান ১ কোটি ২৫ লাখ ডলার। সে সময় কোনো নারী অভিনেত্রীর জন্য এটি ছিল রেকর্ড পারিশ্রমিক। একই ঘরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দুই তারকা থাকেন, ভাবা যায়!
এই সাড়ে ১২ মিলিয়ন ডলার ডেমির জন্য সুখ্যাতি আর কুখ্যাতি দুই–ই এনে দেয়। ১৯৯৫ সালে ‘স্ট্রিপটিজ’ সিনেমার পোস্টারে তাঁর সেই আবেদনময়ী পোজ এতটাই আলোচিত যে এখনো অভিনেত্রীর নাম লিখলে পরের লাইনে আপনাকে অবধারিতভাবে সিনেমার নামটিও লিখতে হয়। কারণ, যতই তিনি ‘গোস্ট’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’, ‘ডিসক্লোজার’ করুন, মানুষ তাঁকে মনে রেখেছে ‘স্ট্রিপটিজ’-এর জন্য। এত দিন পরে এসে অবশ্য ‘স্ট্রিপটিজ’-এর বিব্রত ডেমি।
‘বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হওয়ার সুযোগ অবশ্যই লোভনীয় ছিল। তখন মনে হয়েছিল, এই সুযোগ কেন হাতছাড়া করব? আমার মনে হয়, অন্য যে কেউই এ প্রস্তাব গ্রহণ করত। কিন্তু এখন মনে হয় সিনেমায় কেবল শরীরই গুরুত্বপূর্ণ ছিল, এ জন্য আমি খুবই লজ্জিত।’ গত বছর দ্য নিউ ইয়র্ক টাইমসের পডকাস্টে বলেন ডেমি।
২০১৯ সালে নিজের কৈশোর নিয়ে বিস্ফোরক তথ্য দেন। জানান, ১৫ বছর বয়সে নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হন তিনি। ধর্ষণকারী দাবি করেন, তিনি এ জন্য ডেমির মাকে ৫০০ ডলার দিয়েছিলেন। ডেমির আত্মজীবনী ‘ইনসাইড আউট’-এ সবিস্তারে সেই ঘটনা লিখেছেন অভিনেত্রী।
আপনি একটি ফুলের দিকে তাকিয়ে তার সৌন্দর্য দেখতে পারেন, সৌন্দর্যকে চাইলে এভাবে দেখা যায়। মানুষের ক্ষেত্রে বললে ইতিবাচকতা আর মৌলিকত্বের মধ্যে সৌন্দর্য খুঁজে পাই।
তিন বিয়ে, তিন কন্যা ও ব্যক্তিগত জীবনের আলোচনায়
ডেমির ব্যক্তিগত জীবনও বহুবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। ১৯৮১ সালে সংগীতশিল্পী ফ্রেডি মুরকে বিয়ে করেন তিনি। ১৯৮৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই বিয়ের পরই ডেমি ‘মুর’ পদবি ব্যবহার শুরু করেন।
১৯৮৭ সালে অভিনেতা ব্রুস উইলিসকে বিয়ে করেন ডেমি। তাঁদের সংসারে জন্ম নেয় তিন কন্যা—রুমার, স্কাউট ও তালুলাহ। হলিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন তাঁরা। ২০০০ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের বড় করা এবং পারিবারিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাঁদের বন্ধুত্বপূর্ণ অবস্থান প্রশংসিত হয়েছে।
২০০৫ সালে অভিনেতা অ্যাশটন কুচারকে বিয়ে করেন ডেমি। বয়সের ব্যবধান নিয়ে সে সময় তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। ২০১১ সালে আলাদা হয়ে যান তাঁরা, বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০১৩ সালে।
২০১৯ সালে প্রকাশিত আত্মজীবনী ‘ইনসাইড আউট’-এ ডেমি নিজের সম্পর্ক, মাদকাসক্তি, মাতৃত্ব, শৈশবের নির্যাতন ও ব্যক্তিগত সংকট নিয়ে অকপটে লিখেছেন। বইটি প্রকাশের পরপরই নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকার শীর্ষে উঠে আসে।
৪৫ বছরের অপেক্ষা শেষে
নব্বইয়ের দশকের আলোচিত-সমালোচিত সেই ডেমি ধীরে ধীরে পাদপ্রদীপের আলো থেকে সরে যেতে থাকেন। চলতি শতকে তিনি নানা ঘরানার সিনেমা করছেন বটে, কোনোটিই সেভাবে উল্লেখযোগ্য নয়। সেই ডেমিই প্রবলভাবে ফেরেন ‘দ্য সাবস্ট্যান্স’ দিয়ে। ২০২৪ সালে মুক্তি পাওয়া বডি হরর এই সিনেমায় অভিনয় করে বনে যান সমালোচকদের প্রিয় পাত্রী। এই এক সিনেমার জন্য গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস পুরস্কার পান। সেরা অভিনেত্রী হিসেবে পান অস্কার মনোনয়ন। গত বছরের শুরুতে তিনি গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান, যা অন্য অনেকের মতো ডেমির কাছেও এসেছিল বড় বিস্ময় হয়ে। পুরস্কার গ্রহণ করে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি আশাই করিনি এটা বড় একটা ধাক্কা। ৪৫ বছরের বেশি সময় ধরে কাজ করছি, সেভাবে পুরস্কার পাইনি। সবার প্রতি কৃতজ্ঞতা।’
শুনতে বিস্ময়কর হলেও এটিই ছিল তাঁর দীর্ঘ ক্যারিয়ারে প্রথম পুরস্কার। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো অস্কারও জিতবেন, কিন্তু শেষ পর্যন্ত ‘আনোরা’র জন্য পুরস্কারটি গেছে মাইকি ম্যাডিসনের হাতে। এ নিয়ে হতাশা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর। গত বছরই টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন ডেমি। পরে টাইম সামিটে যোগ দিয়ে তিনি বলেন, শ্রেয়োতর হিসেবেই অস্কার পেয়েছেন মাইকি।
সেরা সুন্দরী
পিপল সাময়িকীর বিচারে গত বছর সবচেয়ে সুন্দর নারীর তকমা পেয়েছেন ডেমি। আগামী মাসের সাময়িকীর প্রচ্ছদও তিনি। এ উপলক্ষে পিপলের সঙ্গে সাক্ষাৎকারে সৌন্দর্যসহ নানা বিষয়ে সবিস্তার কথা বলেছেন অভিনেত্রী। ‘আপনি একটি ফুলের দিকে তাকিয়ে তার সৌন্দর্য দেখতে পারেন, সৌন্দর্যকে চাইলে এভাবে দেখা যায়। মানুষের ক্ষেত্রে বললে ইতিবাচকতা আর মৌলিকত্বের মধ্যে সৌন্দর্য খুঁজে পাই।’ বলেন ডেমি। ডেমির বয়স এখন ৬২। ‘দ্য সাবস্ট্যান্স’ দিয়ে তাঁর ক্যারিয়ারের পুনরুজ্জীবিত হয়েছে। তবে সেটা কি এই এক সিনেমাতেই থেমে থাকবে নাকি সামনে আরও চমক নিয়ে হাজির হবেন অভিনেত্রী; সেটা সময়ই বলে দেবে।
এখন কী করছেন ডেমি
৬৪ বছর বয়সেও অভিনয় ও বিনোদনজগতের নানা ক্ষেত্রে সক্রিয় ডেমি। ‘দ্য সাবস্ট্যান্স’-এর সাফল্যের পর তাঁর সামনে খুলেছে নতুন সম্ভাবনা। টেলর শেরিডানের জনপ্রিয় সিরিজ ‘ল্যান্ডম্যান’-এ ক্যামি মিলার চরিত্রে অভিনয় করছেন তিনি। দ্বিতীয় মৌসুমে তাঁর চরিত্রের গুরুত্ব আরও বেড়েছে। সিরিজটির তৃতীয় মৌসুম ঘিরেও রয়েছে দর্শকদের আগ্রহ। এ ছাড়া বুটস রাইলির সিনেমা ‘আই লাভ বুস্টার্স’–এ তাঁকে দেখা যাবে কেকে পামার, নাওমি অ্যাকি, টেইলর পেইজ ও ডন চিডলের সঙ্গে। এতে তাঁকে দেখা যায় ফ্যাশনজগতের ক্ষমতাধর কর্মকর্তা ক্রিস্টি স্মিথ চরিত্রে। শার্লিজ থেরন ও জুলিয়া গার্নারের সঙ্গে থ্রিলার ‘টাইরান্ট’–এও যুক্ত হয়েছেন ডেমি। নিউইয়র্কের অভিজাত রেস্তোরাঁজগৎকে ঘিরে তৈরি হচ্ছে সিনেমাটি। নির্মাতা ডেভিড ওয়েইল।
বয়স নিয়ে ডেমির ভাবনা
‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় বয়সের কারণে একজন অভিনেত্রীর কর্মজীবন কীভাবে প্রশ্নের মুখে পড়ে, তা তুলে ধরলেও বাস্তবে তিনি বয়সকে জীবনের স্বাভাবিক ও মূল্যবান অংশ হিসেবেই দেখতে চান। চলতি বছর এল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বয়স বাড়া একটি উপহার। তাঁর মতে, দীর্ঘায়ু মানে শুধু বেশি দিন বেঁচে থাকা নয়, বরং জীবনের প্রতিটি পর্যায়ে ভালো থাকা এবং সময়ের গুণগত মান বাড়ানো।
২০২৫ সালের গোল্ডেন গ্লোবের বক্তৃতায় ডেমির আরেকটি কথা বিশেষভাবে আলোচিত হয়। তিনি বলেন, ‘যখন মনে হয় আমরা যথেষ্ট বুদ্ধিমান নই, সুন্দর নই, যথেষ্ট রোগা নই কিংবা জীবনে যথেষ্ট সফল নই—তখন মনে রাখতে হবে, নিজেকে অন্যের মাপকাঠিতে বিচার করা বন্ধ করলেই নিজের মূল্য বুঝতে পারব।’
কত সম্পদের মালিক ডেমি মুর
বিনোদন ও তারকাদের সম্পদের হিসাব প্রকাশকারী সেলিব্রিটি নেট ওর্থ-এর ২০২৬ সালের ১ অক্টোবরের হিসাব অনুযায়ী, ডেমি মুরের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। তাঁর সম্পদের বড় উৎস অভিনয়, প্রযোজনা, বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ ও স্থাবর সম্পত্তি।
টাইম সাময়িকী, পিপলডটকম, ভ্যারাইটি, দ্য টক অবলম্বনে