ম্যাডোনা, করণ জোহর থেকে বিয়ন্সে, মেট গালায় আলো ছড়ালেন কারা

মে মাসের প্রথম সোমবার; দুনিয়ার ফ্যাশনপ্রেমীরা অপেক্ষায় থাকেন এই দিনের জন্য। যেদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে ওঠে মেট গালার পর্দা। প্রতিবছর এক দিন ফ্যাশনজগতের নামীদামি তারকারা হাজির হন এক ছাদের নিচে, ফ্যাশনের সবচেয়ে বড় শোতে একত্র হতে। এবারও ব্যতিক্রম হয়নি, আজ বাংলাদেশ সময় ভোরবেলা মেট গালার লাল গালিচায় হাজির হয়েছিলেন তারকারা। বিবিসি, ভোগ অবলম্বনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক সেটারই এক ঝলক

১ / ২২
১০ বছর পর মেট গালার কার্পেটে ফিরলেন বিয়েন্সে। ফিরেই নিজের দিকে সব আলো কেড়ে নিলেন গ্র্যামিজয়ী এই তারকা। তাঁর স্কেলেটন অলংকরণে ভরা গাউন, সঙ্গে বিশাল পালকের কেপ—পুরো লুক যেন জীবন্ত শিল্পকর্ম। রয়টার্স
২ / ২২
বিয়ন্সের সঙ্গে ছিলেন তাঁর স্বামী জে–জেড এবং কন্যা ব্লু আইভি। রয়টার্স
৩ / ২২
প্রায় ঐতিহ্য মেনেই সবার শেষে এলেন রিয়ানা। ঝলমলে গাউনে হাজির হন ক্যারিবিয়ান গায়িকা, সঙ্গে ছিলেন প্রেমিক অ্যাসাপ রকি। রয়টার্স
আরও পড়ুন
৪ / ২২
লাল বিডেড গাউনে হাজির হয়েছিলেন নিকোল কিডম্যান। এএফপি
৫ / ২২
মার্বেল মূর্তির ছদ্মবেশে হাজির হন হেইডি ক্লাম, শুরুতে কেউ তাঁকে চিনতেই পারেনি। রয়টার্স
৬ / ২২
আলোচিত পুয়ের্তে রিকান গায়ক ব্যাড বানিও বৃদ্ধের ছদ্মবেশে হাজির হয়ে চমকে দেন। রয়টার্স
৭ / ২২
রেনেসাঁ পেইন্টিং থেকে অনুপ্রাণিত গোলাপি গাউনে হাজির হন অ্যাঞ্জেলা বাসেট। এএফপি
৮ / ২২
হরর ছবির আলোচিত অভিনেত্রী হান্টার শেফারের পোশাকে ছিল শিল্পকর্মের ছাপ। এএফপি
৯ / ২২
প্রথমবারের মতো মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর। রয়টার্স
১০ / ২২
সিলিকন ফ্যাব্রিকে গ্রিক স্টাইলে হাজির হন গায়িকা দোজা ক্যাট। রয়টার্স
১১ / ২২
বিশাল পালকের হেডপিসে দেখা গেল স্যাম স্মিথকে। রয়টার্স
১২ / ২২
ফিল্মস্ট্রিপ দিয়ে তৈরি পোশাকে হাজির হন সময়ের আলোচিত গায়িকা সাবরিনা কার্পেন্টার। রয়টার্স
১৩ / ২২
এই সময়ের আলোচিত অভিনেত্রী তিয়ানা টেইলর। রয়টার্স
১৪ / ২২
মডেল কাইলি জেনারও এসেছিলেন। রয়টার্স
১৫ / ২২
মেট গালায় পাওয়া গেল আলোচিত অভিনেত্রী এলিজাবেথ ডেবিকিকে। এএফপি
১৬ / ২২
ছিলেন মডেল–অভিনেত্রী কামিলা মরোনো। এএফপি
১৭ / ২২
কে–পপ গায়িকা রোজেও এসেছিলেন। এএফপি
১৮ / ২২
মেট গালায় কিম কার্ডাশিয়ান থাকবেন না, তা কি হয়! তিনিও এসেছিলেন আজকের আয়োজনে। রয়টার্স
১৯ / ২২
এবার চমকে দিয়েছেন কেটি পেরি। স্টেলা ম্যাককার্টনির ডিজাইনে সাদা স্ট্র্যাপলেস গাউন, লম্বা ট্রেন, সঙ্গে স্লিক গ্লাভস—প্রথম দেখায় ক্লাসিক ও মিনিমাল। কিন্তু আসল চমক ছিল তাঁর মুখোশে—একটি প্রতিফলকধর্মী ফেস মাস্ক, যা মুখ পুরোপুরি আড়াল করে। এই লুক অনেককে মনে করিয়ে দেয় কিম কার্ডাশিয়ানের ২০২১ সালের মেট গালার সম্পূর্ণ ঢাকা কালো পোশাক—যেখানে পরিচয়টাই হয়ে উঠেছিল মূল বক্তব্য। রয়টার্স
২০ / ২২
কেটি শুধু পোশাকেই থেমে থাকেননি, তিনি হাতে তুলে ধরেন ট্যারোট কার্ড, যা ফ্যাশনের নাটকীয়তা ও ইচ্ছাকৃত অভিনয়কে ইঙ্গিত করে। গত কয়েক বছরে, বিশেষ করে ২০২৪–২৫ সালে, কেটি পেরির মেট গালার ভুয়া ছবি ভাইরাল হয়েছিল—যদিও তিনি বাস্তবে সেখানে ছিলেন না। সেই অভিজ্ঞতার প্রতিফলন যেন তাঁর এবারের লুকে। তিনি বলতে চেয়েছেন, ‘যা দেখা যাচ্ছে তা-ই কি সত্যি?’ রয়টার্স
২১ / ২২
মেট গালায় এবার আলোচনার কেন্দ্রে ম্যাডোনা। তবে এ বছরের উপস্থিতি শুধু পোশাকের জন্য নয়, বরং একেবারে শিল্পনির্ভর উপস্থাপনার জন্য আলাদা করে নজর কাড়ে। মেট গালায় এবারের থিম ‘কস্টিউম আর্ট’ আর ম্যাডোনা সেই ধারণাটিকে আক্ষরিক অর্থেই জীবন্ত করে তুলেছেন। ম্যাডোনার পুরো লুকটি অনুপ্রাণিত লিওনোরা ক্যারিংটনের চিত্রকর্ম থেকে। চিত্রকর্মে যেমন এক নারীর মাথায় অদ্ভুত গঠন, সঙ্গে বড় কাপড় বহন করছে কয়েকজন—ঠিক তেমনই বাস্তব রূপ দেখা যায় ম্যাডোনার উপস্থিতিতে। এএফপি
২২ / ২২
১৯৯৭ সাল থেকে মেট গালায় নিয়মিত অংশ নিচ্ছেন ম্যাডোনা। প্রতিবারই তিনি নতুন কিছু করার চেষ্টা করেছেন। এএফপি