অভিনেত্রীর বিরুদ্ধে পোশাক চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোয়ি চেরি
ইনস্টাগ্রাম

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান ক্লোয়ি চেরি। তিনি অবশ্য ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে, পরে শুরু করেন পর্নো সিনেমায় অভিনয়। তবে টিন ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’য় ফেয়ি চরিত্র করে প্রশংসা কুড়ান। এবার নেতিবাচক কারণে খবরের শিরোনাম তিনি—ক্লোয়ির বিরুদ্ধে পোশাক চুরির অভিযোগ আনা হয়েছে।

ক্লোয়ি চেরি
ইনস্টাগ্রাম

গত ডিসেম্বরে ঘটে যাওয়া চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ক্লোয়িকে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রীর প্রতিনিধি। অভিযোগ উঠেছে, ক্লোয়ি পেনসিলভানিয়ার স্থানীয় এক দোকান থেকে গত ২৭ ডিসেম্বর ২৮ ডলারের একটি জামা নিয়ে ট্রায়াল রুমে যান। পরে পোশাকটির মূল্য পরিশোধ করেননি, ফেরতও দেননি।

আরও পড়ুন

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের কাছে দোকানের এক কর্মচারী জানিয়েছেন, ক্লোয়ি যে গত ডিসেম্বরে তাঁদের দোকানে ঢুকেছিলেন, সেই ভিডিও ফুটেজ তাঁদের কাছে আছে। গণমাধ্যম সূত্রগুলো আরও জানিয়েছে, ক্লোয়ি পুলিশের কাছে পোশাক নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তিনি পোশাকটি ফেরতও দিয়েছেন।

ক্লোয়ি চেরি
ইনস্টাগ্রাম

চুরির অভিযোগ অস্বীকার করে দেওয়া এক বিবৃতিতে ক্লোয়ি চেরির প্রতিনিধি বলেন, ‘গত ডিসেম্বরে পোশাক কেনা নিয়ে সন্দেহ হয়। বলা হচ্ছে, আমার মক্কেল ক্রেডিট কার্ডে ঠিকমতো মূল্য পরিশোধ না করেই জামাটি নিয়ে গেছে, যা আদৌ সত্যি নয়। সম্ভবত স্থানীয় দোকানটি তারকার নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছে।’ আগামী ১ মার্চ মামলাটির শুনানি হবে।

এদিকে কিছুদিন আগে জানানো হয়েছে, ‘ইউফোরিয়া’র নতুন সিজন আসছে। সিরিজটিতে অন্যদের সঙ্গে ক্লোয়ি চেরির অভিনয় করার কথা।

আরও পড়ুন
আরও পড়ুন