অতিথি সম্পাদক জোলি

হলিউড অভিনেত্রী ও পরিচালক অ্যাঞ্জেলিনা জোলি অতিথি সম্পাদক হিসেবে যোগ দিচ্ছেন বিবিসি রেডিওতে। এক দিনের জন্য বিবিসি রেডিওর ‘উইমেন্স আওয়ার’ অনুষ্ঠানটি সম্পাদনা করবেন তিনি। ১৯ জুন বিশ্ব উদ্বাস্তু দিবসে জোলির সম্পাদনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
১৩ থেকে ১৭ জুন পর্যন্ত বিবিসি রেডিওর উইমেন্স আওয়ার অনুষ্ঠানের প্রতিটি পর্ব একজন করে অতিথি সম্পাদক সম্পাদনা করবেন। এই তালিকায় জোলি ছাড়াও থাকছেন ফুটবলার এনিওলা আলুকা, স্কটিশ কবি জ্যাকি কে, নারী লেখক সুনেত্র গুপ্তসহ আরও বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তিত্ব। একেক দিন একেকটি বিশেষ বিষয় নিয়ে তৈরি পর্বের সম্পাদনা করবেন তাঁরা। জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক বিভাগের বিশেষ দূত জোলি এই অনুষ্ঠানে চলমান বিশ্বের উদ্বাস্তু সংকট নিয়ে তৈরি পর্বের সম্পাদক হিসেবে থাকবেন।
সম্প্রতি লন্ডন স্কুল অব ইকোনমিকসে অতিথি প্রভাষক হিসেবে যোগ দেন এই হলিউড অভিনেত্রী। সেখানে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ে পড়াবেন তিনি। সব মিলিয়ে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের বাইরেও এ অভিনেত্রীর প্রভাব দিনকে দিন আরও বিস্তৃত হচ্ছে। বিবিসি