অন্য গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা
লেডি গাগা

স্টেফানি জোয়ানে অ্যাঞ্জেলিনা জার্মানোত্তাকে চেনেন? না চেনারই কথা। ছদ্মনামের জৌলুশে যে হারিয়ে গেছে তাঁর আসল নাম। সবাই তাঁকে লেডি গাগা নামেই চেনেন। যে গাগা গানের চেয়ে বেশি পরিচিত তাঁর অদ্ভুতুড়ে ফ্যাশন-বোধের কারণে। সেই গাগার হাতে তুলে দেওয়া হলো ন্যাশনাল আর্ট অ্যাওয়ার্ড। নিউইয়র্কে আমেরিকান ফর দ্য আর্টের বার্ষিক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়েছে ২৯ বছর বয়সী পপ তারকাকে।
এদিন গাগাও যেন হাজির হয়েছিলেন অন্য চেহারায়। বক্তব্যের শুরুতেই নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর আসল নামে। বলেছেন, ‘একজন ইতালিয়ান-আমেরিকান হিসেবে আমি প্রচুর বই পড়েছি, অজস্র চলচ্চিত্র দেখেছি; ভাস্কর, চলচ্চিত্র নির্মাতা, কবিদের সঙ্গে মিশেছি। শিল্পের সঙ্গে আমার সম্পর্ক পুরোনো। এই পুরস্কার তাই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা।’ পিটিআই।