অবশেষে কারদাশিয়ানও বরফজলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভক্তকুলের আগ্রহে জল না ঢাললেও নিজের মাথায় ঠিকই জল ঢাললেন কিম কারদাশিয়ান। তাও আবার বরফজল! বিশ্বজুড়ে যখন বিভিন্ন অঙ্গনের তারকারা আইস বাকেট চ্যালেঞ্জ নিয়ে ভিজে একাকার, তখন কিম ছিলেন পুরোপুরি ‘শুষ্ক’। এমনকি কিমের মাও এই চ্যালেঞ্জ নিয়েছেন কদিন আগে। তাই কিমভক্তদের প্রশ্ন ছিল, আপনি কবে ভিজছেন? অবশেষে মঞ্চটা ঠিক করে দিলেন অ্যালেন ডিজেনারস, তাঁর অনুষ্ঠানের মাধ্যমে। গতকাল মঙ্গলবার প্রচারিত ওই অনুষ্ঠানে কিমের মাথায় জল ঢেলে দিয়েছেন অ্যালেন নিজে। ডেইলি মেইল।