অবশেষে দেখা মিলল জোলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মেয়ে শিলো আর জাহারার সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ছবি: ​এএফপি
দুই মেয়ে শিলো আর জাহারার সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ছবি: ​এএফপি

ক্যানসারের ভয় জয় করেছিলেন। কিন্তু অন্য এক ভয়ের চাদরের আড়ালে হয়তো লুকিয়ে ফেলেছিলেন নিজেকে। গত বেশ কিছুদিন লোকচক্ষুর সামনে আসেননি অ্যাঞ্জেলিনা জোলি। অবশেষে দেখা মিলল তাঁর। গত শনিবার ‘নিকেলোডিয়েন কিডস চয়েস’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন এই হলিউড তারকা।
অনুষ্ঠানে দর্শকদের অনেকেই অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করেন তাঁকে। সঙ্গে সঙ্গে তুমুল করতালি। অবশ্য জোলির জন্য করতালি প্রাপ্য ছিল আরেকটি কারণে। অনুষ্ঠানে সেরা খলচরিত্রের পুরস্কার পেয়েছেন তিনি ম্যালেফিসেন্ট ছবির জন্য। এ সময় জোলির সঙ্গে ছিল তাঁর দুই মেয়ে শিলো আর জাহারা।
অনুষ্ঠানটি মূলত শিশুদের জন্য। আর তাদের উদ্দেশে জোলি বলেন, কেউ যদি স্বাভাবিক না হয়ে অন্য রকমভাবে জন্মায়, সেটাকে যেন সানন্দে বরণ করে নেয়। রাডার অনলাইন