অবশেষে প্যাট্রিক-মাইলি সম্পর্ক মেনে নিলেন আর্নল্ড

শুরুতে মাইলি সাইরাসের সঙ্গে ছেলে প্যাট্রিকের প্রেম ঠিক মেনে নিতে না পারলেও অবশেষে তা মেনে নিলেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার। সম্প্রতি প্যাট্রিক ও মাইলির সঙ্গে লাস ভেগাসে বর্ষবরণ উৎসবে মেতে ওঠেন আর্নল্ড। সে সময় আর্নল্ডের বর্তমান প্রেমিকা হিদার মিলিগানও ছিলেন তাঁদের সঙ্গে। আর এসবই ঘটে আর্নল্ডের ইচ্ছেতে।
বুনো জীবন-যাপনে অভ্যস্ত মাইলি সাইরাস। মূলত এ কারণে প্যাট্রিকের সঙ্গে মাইলির প্রেম ঠিক মেনে নিতে পারছিলেন না আর্নল্ড। তিনি ছেলেকে সতর্ক করার পাশাপাশি মাইলির কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছিলেন। তবে নতুন বছরে বরফ গলেছে। ছেলের প্রেমিকা হিসেবে মাইলিকে মেনে নিয়েছেন আর্নল্ড। এক খবরে এ তথ্য জানিয়েছে ইউএস ম্যাগাজিন ডটকম।
মাইলি ও প্যাট্রিকের সঙ্গে ২০১৫ সাল বরণ করে নেওয়ার প্রস্তাব দেন ৬৭ বছর বয়সী আর্নল্ড। কথা রাখেন মাইলি ও প্যাট্রিক। বর্ষবরণ উৎসবে মেতে ওঠার সময় আর্নল্ডের সঙ্গে মাইলির পরিচয় করিয়ে দেন প্যাট্রিক। মনের মানুষের সন্ধান পাওয়ায় ছেলেকে নিয়ে আনন্দিত বলে জানান আর্নল্ড। লাস ভেগাসের প্ল্যানেট হলিউডে গভীর রাত পর্যন্ত পার্টিতে মেতে থাকেন মাইলি, প্যাট্রিক ও আর্নল্ড। সে সময় তাঁদের সঙ্গে ছিলেন আর্নল্ডের বর্তমান প্রেমিকা ৩৮ বছর বয়সী হিদার মিলিগান।
আরও পড়ুন