অবসরে ট্যারেনটিনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র দুটি ছবি বানাবেন, তারপরই অবসর নিচ্ছেন কুয়েনটিন ট্যারেনটিনো। ‘এ কথা পাথরে খোদাই করে লেখা হয়নি বটে, কিন্তু এটাই আমার পরিকল্পনা।’ বলে দিয়েছেন খোদ ট্যারেনটিনো। ‘যদি ১০টি ছবি পর্যন্ত পৌঁছাতে পারি, ভালো কাজ করি—আর কোনো গড়বড় করে না ফেলি, ক্যারিয়ার শেষ করার সেটাই বেশ ভালো উপায় বলে মনে হয়।’ আমেরিকার সান্টা মনিকায় অনুষ্ঠিত আমেরিকার ফিল্ম মার্কেট কনফারেন্সে বলেছেন ট্যারেনটিনো।
পাল্প ফিকশন, কিল বিল, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, প্রভৃতি ছবির এই নির্মাতা মনে করেন, চলচ্চিত্র পরিচালনা এখন তরুণদের বিষয়। আর অবসরের পর তিনি নাটক আর গল্প লিখে সময় কাটাবেন। দ্য হেটফুল এইট নামে একটি ওয়েস্টার্ন ছবি বানাচ্ছেন এখন তিনি। বিবিসি