অভিনয় আর কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা রবার্টস
এমা রবার্টস

মাত্র ২৪-এ এসেই এই উপলব্ধি? প্রশ্নটা আসতে পারে। কিন্তু এর সদুত্তরও আছে অভিনেত্রী এমা রবার্টসের কাছে। সেজেগুজে, পরিপাটি হয়ে প্রতিদিন কাজে যেতে তাঁর আর ভালো লাগে না। তাই যেকোনো দিন অভিনয়কে বিদায় জানাতে পারেন উই আর দ্য মিলার্স–খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি তিনি এমনটা জানালেন অ্যালুর সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে।
এমা অভিনয় থেকে বিদায় নেবেন ঠিকই, তবে হলিউড ছেড়ে যাবেন না। তিনি বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যামেরার পেছনে কাজ করার আগ্রহও বাড়ছে আমার। আমাকে যেকোনো দিন অভিনয় ছেড়ে ছবি প্রযোজনা কিংবা চিত্রনাট্যকার হিসেবে দেখতে পারেন। নিজেকে দেখতে কেমন দেখাচ্ছে, কে কীভাবে দেখছে আমাকে—এসব ভাবতে আর ভালো লাগে না।’ বর্তমানে এমা রবার্টস ব্যস্ত তাঁর নতুন টিভি সিরিজ ‘স্ক্রিম কুইনস’ নিয়ে।