অভিনয় ছাড়ছেন জোলি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেলতে শুরু করেছেন। আর বেশি দিন ক্যামেরার সামনে দেখা যাবে না তাঁকে। এর পর থেকে অ্যাঞ্জেলিনা জোলি কাজ করবেন শুধু ক্যামেরার পেছনে। তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি আনব্রোকেন-এর উদ্বোধনী প্রদর্শনীর জন্য অস্ট্রেলিয়ায় এসেছেন। সেখানেই অভিনয় থেকে অবসরের পরিকল্পনার কথা জানালেন জোলি।
জোলি বলেছেন, ‘আমি আর কয়েকটা ছবি করব। তবে একটা পর্যায়ে গিয়ে সানন্দেই অভিনয় ছেড়ে দেব। পরিচালনার কাজটা আমি পছন্দ করি। অভিনয়ের চেয়ে বরং পরিচালনাটাই বেশি উপভোগ করছি। যেকোনো ছবির আগাগোড়া পুরোটার সঙ্গেই জড়িয়ে থাকতেই আমার ভালো লাগে। দুই বছর ধরে কোনো একটা ছবি নিয়ে সময় কাটানো, এটা নিয়ে গবেষণা করা...একটা ছবি বানানোর প্রতিটা ক্ষেত্রেই নিজেকে জড়িয়ে রাখাটাই আমার বেশি পছন্দের।’ এএফপি।