অভিসারের রাত কাটে হোমওয়ার্কে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজ উইদারস্পুন ও জিম টোথ দম্পতি
রিজ উইদারস্পুন ও জিম টোথ দম্পতি

অনেকেই অভিসারের রাতটিকে মধুময় করার জন্য নানারকম পরিকল্পনা করেন। কিন্তু মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পুন অভিসারের রাত কাটান একটু ভিন্নভাবে। কী করেন তিনি? আর দশটা সাধারণ দম্পতির মতোই মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পুন ও তাঁর স্বামী জিম টোথ মিলে অভিসারের রাত কাটান শিশুদের লেখাপড়ার খোঁজখবর নিয়ে আর স্কুল থেকে তাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়, সেগুলো সমাধান করতে সাহায্য করে। শিশুদের পাশে বসে সব ধরনের সাহায্য করেন ‘ওয়াইল্ড’খ্যাত এই তারকা।
কেট হাডসনের প্রেম টেকানোর ফর্মুলা
উইদারস্পুন ইউএস ম্যাগাজিনকে বলেন, অভিসারের রাতে বিশেষ কিছুই পরিকল্পনা থাকে না তাঁদের। ওই রাতে সন্তানদের বাড়ির কাজ করতে দুজন মিলে সাহায্য করেন। এরপর ঘুমাতে যান। রিজ-টোথ দম্পতির তিন সন্তান রয়েছে।