অসাধারণ এমা ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন ছবি: ই অনলাইন
এমা ওয়াটসন ছবি: ই অনলাইন

তাঁর মধ্যে এমন কিছু একটা আছে, ঠিক ব্যাখ্যা করা যায় না। তবে অনুভব করা যায়। এমা ওয়াটসন যে বিশ্বের সবচেয়ে ‘অসাধারণ’ নারী নির্বাচিত হয়েছেন, এ খবরে তাই বিস্ময় নেই। জনপ্রিয় সাইট আস্কমেন-এর জরিপে ‘অসাধারণতমা’র এই খেতাব পেয়েছেন এমা।
সাইটটি প্রতিবছরই এমন জরিপ করে থাকে। তবে এর আগে তারা বেশি জোর দিত সৌন্দর্যের দিকে। কিন্তু এবার তারা জোর দিয়েছে নারীদের অর্জন আর ভবিষ্যৎ নিয়ে ভাবনার দিকে। নারীর অধিকারসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এমা তাই এগিয়ে গেছেন।
এমা পেছনে ফেলেছেন ইউএফসি তারকা রন্ডা রাউসি, কিম কারডাশিয়ান, টেলর সুইফটদের।
অন্য ভোটারদের পাশাপাশি মিডিয়া ব্যক্তিত্বরাও এই ভোটাভুটিতে অংশ নিয়েছেন। গ্ল্যামার ম্যাগাজিন।