অস্কার উপস্থাপনা করতে পারেন বেন ও ম্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন
বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন

হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনকে দেখা যেতে পারে আগামী অস্কারের লাল গালিচায়। অস্কার প্রযোজকেরা এমনটাই জানালেন। যদি তাই হয়, তবে দুই বন্ধুকে দেখা যাবে পুরস্কারের বড় আসর উপস্থাপনায়।
৮৯তম অস্কার প্রযোজক জেনিফার টড ও মিকেল ডা লুকা বলেন, তিনি হলিউডের জনপ্রিয় অভিনেতাদ্বয় ও বন্ধু বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনকে দিয়ে আগামী অস্কারে উপস্থাপনা করার চেষ্টা করছেন।
হলিউড রিপোর্টারের বরাতে বলা হয়, তাঁরা পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কি না সে বিষয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করেছেন প্রযোজক। কাজটি করার জন্য এবং এ কাজে সাহায্য করার জন্য তাঁরা দুজনই খুব অধীর হয়ে আছেন। সুতরাং তিনি নিশ্চিত অস্কার উপস্থাপনায় তাঁদেরকে রাখতে পারবেন। টড অবশ্য বলেছেন, তিনি ও তাঁর বন্ধুর কাছে ৮৯তম অস্কারের সম্ভাব্য লম্বা তালিকা আছে। ডিএনএ