অস্কার গেল ভায়োলার হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো অস্কার জিতে আপ্লুত ভায়োলা ডেভিস। ছবি: এএফপি
প্রথমবারের মতো অস্কার জিতে আপ্লুত ভায়োলা ডেভিস। ছবি: এএফপি

বর্ণবিভেদ দূর করে আরও একটি অস্কার গেল হলিউডের ‘ভিন্নরঙা’ শিল্পীর হাতে।

প্রথমবারের মতো অস্কার জিতলেন ভায়োলা ডেভিস। সেরা সহ-অভিনেত্রী বিভাগে ‘ফেন্সেস’ ছবিতে অভিনয়ের জন্য তাঁর এই অস্কার অর্জন।

ভায়োলার সঙ্গে সেরা সহ-অভিনেত্রী বিভাগে অস্কারের জন্য লড়াই করেছেন নওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টোভিয়া স্পেনসার (হিডেন ফিগার্স) ও মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি)। কিন্তু শেষ হাসিটা হাসলেন ভায়োলাই।

ভায়োলা ডেভিস `ফেন্সেস’ ছবিতে
ভায়োলা ডেভিস `ফেন্সেস’ ছবিতে

৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর বসেছে বাংলাদেশ সময় আজ সোমবার সকাল সাড়ে সাতটায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার থেকে অনুষ্ঠানটি বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।