অস্কার জয়ের পর একা লাগছিল কিডম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

‘দ্য আওয়ার্স’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ২০০২ সালে অস্কার জিতেছিলেন নিকোল কিডম্যান। তার ঠিক আগের বছর ২০০১ সালে অভিনেতা টম ক্রুজের সঙ্গে তাঁর ১১ বছরের সংসার ভেঙে যায়। সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়ার পর তাঁর আনন্দিত হওয়ার কথা। কিন্তু এই হলিউড অভিনেত্রী নাকি সেসময় ভীষণ একা বোধ করছিলেন। কারণ, অস্কার জয়ের আনন্দ ভাগাভাগি করার মতো তাঁর পাশে তখন কেউ ছিলেন না। বুধবার, ৬০ তম লন্ডন চলচ্চিত্র উৎসবে নিকোল কিডম্যান বলছিলেন, ‘অস্কার জয় আমার জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। তবে, অভিনয়ের ক্ষেত্রে নয়। এটি আমার জীবনের একাকিত্বের প্রতীক হয়ে উঠেছিল। কারণ সেসময় জয়ের আনন্দ উদ্‌যাপন করার মতো আমার পাশে কেউ ছিলেন না।’
৪৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, বিষয়টা ভাবতে অদ্ভুত লাগতে পারে। কিন্তু এটাই সত্যি। অস্কার জেতার পর আমি বুঝতে পারি, আমার জীবনে একজন সঙ্গীর প্রয়োজন।
২০০৬ সালে সংগীত তারকা কেইথ আরবানকে বিয়ে করেন কিডম্যান। আইএএনএস।