অস্কার দৌড়ে দেব প্যাটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্লামডগ মিলিয়নিয়ার’ দিয়ে দেব প্যাটেলের পরিচিতি। ডেনি বয়েল পরিচালিত এ ছবিতে জামাল মালিক চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন তিনি। এবার ‘লায়ন’ ছবিতে অভিনয়ের জন্য অস্কারে সেরা সহ-অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা।
দেব প্যাটেলের সঙ্গে অস্কার দৌড়ে আরও আছেন ‘মুনলাইট’ সিনেমার অভিনেতা মারসালা আলি, ‘হেল অর হাই ওয়াটার’ সিনেমার জেফ ব্রিজেস, ‘নকটারনাল অ্যানিমেলস’ সিনেমার অভিনয়শিল্পী মাইকেল শ্যানন এবং ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ সিনেমার অভিনয়শিল্পী লুকাস হেজেস। এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন দেব। সেখানে তিনি হেরে যান অ্যারন টেইলর জনসনের কাছে। এবার দেখা যাক, ভাগ্য সুপ্রসন্ন হয় কি না।
সারো ব্রেয়ারলির জীবনীভিত্তিক বই ‘আ লং ওয়ে হোম’ অবলম্বনে তৈরি ‘লায়ন’ সিনেমাটি। পরিচালনা করেছেন গার্থ ডেভিস। ইন্ডিয়ান এক্সপ্রেস