অস্কার দৌড়ে যাঁরা-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফেনসেস’ ছবির পোস্টার
‘ফেনসেস’ ছবির পোস্টার

আগামী ২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো আয়োজন ‘অস্কার’ এর এবারের আসর। ইতিমধ্যে প্রতিযোগিতার দৌড়ে মনোনয়ন পাওয়া ছবিগুলোর নাম ঘোষণা করেছে আয়োজক কমিটি। মনোনীতদের নিয়ে প্রথম আলোর এবারের আয়োজন ‘অস্কারে দৌড়ে যাঁরা’। আজ ‘অস্কার দৌড়ে যাঁরা-১’ এ থাকল সেরা ছবি বিভাগে মনোনয়ন পাওয়া ‘ফেনসেস’ ছবি নিয়ে কিছু তথ্য।
ছবির নাম: ফেনসেস
পরিচালনা: ডেনজেল ওয়াশিংটন
অভিনয়ে: ডেনজেল ওয়াশিংটন, ভায়োলা ডেভিস প্রমুখ।
অগাস্ট উইলসনের পুলিৎজার পুরস্কার জয়ী নাটক ‘ফেনসেস’ চলচ্চিত্র রূপে হাজির হলো ডেনজেল ওয়াশিংটনের হাত ধরে মার্কিন মুলুকে। ২০০৫ সালে মৃত্যুর আগেই ছবিটির চিত্রনাট্য লিখে যান অগাস্ট নিজেই। ‘দ্য পিটার্সবার্গ সাইকেল’ নামে ১০ খণ্ডের সিরিজ নাটকের একটি ‘ফেনসেস’।
ছবির গল্পটি পঞ্চাশের দশকের পিটার্সবার্গে একজন নিগ্রো পরিচ্ছন্নতাকর্মীর জীবনের পোড় খাওয়া দিক নিয়ে। ট্রয় ম্যাকসন নামের ওই মানুষটির ছিল বেসবলের নেশা। পেশাদার বেসবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেন মনে মনে। এ দিকে লীগ পর্যায়ের খেলোয়াড় সংগ্রহ শুরু হলে সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে অপেক্ষাতে থাকেন ট্রয়। কিন্তু কালো মানুষ হওয়ায় শেষ পর্যন্ত সে স্বপ্ন অধরাই থেকে যায়। এর সঙ্গে পারিবারিক বিভিন্ন জটিলতা যুক্ত হতে থাকে একেক করে।
ছবির প্রধান চরিত্র ট্রয় ম্যাকসনের ভূমিকায় অভিনয় করেন পরিচালক ডেনজেল ওয়াশিংটন, ম্যাকসনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন ভায়োলা ডেভিস। সেরা ছবির মনোনয়নসহ সেরা অভিনেতা ও সেরা সহ অভিনেত্রী ও সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। রোলিং স্টোন ম্যাগাজিন ছবিটিকে বছরের সেরা ছবি হিসেবে উল্লেখ করে। অস্কার, ফেনসেসমুভি ও আইএমডিবি