অস্কারে প্রিয়াঙ্কা চোপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

অস্কার জেতার সৌভাগ্য হয়নি। তবে প্রিয়াঙ্কা চোপড়া সুযোগ পেলেন অস্কার মঞ্চে ওঠার। এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আসরে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘অস্কার প্রেজেন্টার’ হিসেবে। অর্থাৎ মঞ্চে উঠে বিজয়ীর হাতে অস্কার তুলে দেবেন বলিউডের এই অভিনেত্রী। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ সম্প্রতি এমনটাই জানাল।


বলিউড ছাড়িয়ে এখন প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা পশ্চিমা বিশ্বেও। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে সাড়া ফেলা প্রিয়াঙ্কাকে এ বছরের শুরু থেকেই দেখা গেছে হলিউডের অনেক বড় অ্যাওয়ার্ড আয়োজনের লাল গালিচায়।

এমনকি ‘কোয়ান্টিকো’র জন্য ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ জিতে তিনি হলিউড-বলিউড সবখানেই সাড়া ফেলেন। তবে এবার একেবারে অস্কার মঞ্চে উঠেবেন এই ‘বাজিরাও মাস্তানি’র ‘কাশিবাঈ’, তা কিন্তু তাঁর বলিউড-ভক্তদের জন্য সত্যিই এক অপ্রত্যাশিত প্রাপ্তি।