অ্যাং লির ছবিতে ভিন ডিজেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই বিখ্যাত। একজন পরিচালক আরেকজন অভিনেতা। এবার যুক্ত হচ্ছেন একই ছবিতে। ‘লাইফ অব পাই’ ছবিখ্যাত পরিচালক অ্যাং লির নতুন ছবিতে দেখা যাবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেলকে।
তাইওয়ানি বংশোদ্ভূত পরিচালক অ্যাং লির নতুন ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে এ মাসেই। অস্কারজয়ী এ পরিচালকের ছবিটি তৈরি হয়েছে লেখক বেন ফাউন্টেনের উপন্যাস ‘বিলি লিনস লং হাফ টাইম ওয়াক’ অবলম্বনে। সেখানেই দেখা যাবে ‘ট্রিপল এক্স’ তারকা ভিন ডিজেলকে।
ছবিটি যুদ্ধ নিয়ে। ইরাক যুদ্ধ ফেরত এক মার্কিন তরুণ সেনার বিজয় সফরের কাহিনি দেখা যাবে ছবিটিতে। মূল চরিত্র বিলি লিনের ভূমিকায় দেখা যাবে নতুন মুখ জো অলওয়েনকে। অভিনয় করেছেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টও। অ্যাং লি আশা করছেন, ছবিটি সবার কাছে ভালো লাগবে। ছবিটির মাধ্যমে প্রত্যেক দর্শক একটি নতুন অভিজ্ঞতা পাবেন। গালফ নিউজ