অ্যাঞ্জেলিনা জোলির ঈর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাল ক্লুনি ও জর্জ ক্লুনি
আমাল ক্লুনি ও জর্জ ক্লুনি
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির রূপ, অর্থ ও খ্যাতির কারণে অনেকেই নিশ্চয়ই তাঁকে হিংসা করেন। আবার অনেক নারীর স্বপ্ন পুরুষ ব্র্যাড পিটের স্ত্রী ছিলেন তিনি, এ কারণেও না জানি কত মেয়ে তাঁকে হিংসা করেছেন। হিংসা কিন্তু জোলিরও আছে। তবে কোনো অভিনেত্রীকে নয়। জোলি নাকি সবচেয়ে বেশি ঈর্ষা করেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনিকে। একটি সূত্র জানায়, ‘যেখানে আমাল ক্লুনি থাকেন তার ধারে কাছেও ঘেঁষেন না জোলি। এতে অবশ্য আমালের কোনো দোষ নেই। জোলি হিংসা করে আমালের সঙ্গে কথা বলেন না।’
সফল মানবাধিকার আইনজীবী আমালের সঙ্গে প্রায় ছয় মাস কোনো কথা-বার্তাও নাকি হয় না জোলির। জর্জ-পত্নী অবশ্য এসব বিষয় খুব একটা গায়ে মাখেন না। কিন্তু জোলির এই আচরণ মোটেও ভালো লাগছে না জর্জ ক্লুনির।
আমাল ও জোলি দুজনেরই বন্ধু এমন কয়েকজন বলেন, আমালের রূপ আর স্টাইল নিয়েও নানা সময় নানা নেতিবাচক মন্তব্য করেন অ্যাঞ্জেলিনা জোলি। হিন্দুস্থান টাইমস।