অ্যানিস্টনের বিয়েতে শুভেচ্ছাও জানাননি পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন থেরক্স ও জেনিফার অ্যানিস্টন।
জাস্টিন থেরক্স ও জেনিফার অ্যানিস্টন।

চমৎকার এক শান্তির সংসারই ছিল ব্র্যাড পিট-জেনিফার অ্যানিস্টনের। ২০০০ সালে বিয়ে, এর পর পাঁচ বছর টিকেছিল সেই সংসার। তাঁদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে ব্র্যাড পিট ঘর বেঁধেছেন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। এদিকে, জেনিফারও সম্প্রতি ঘর বেঁধেছেন অভিনেতা জাস্টিন থেরক্সের সঙ্গে।

এই তো গত মাসেই বিয়ে করেছেন অ্যানিস্টন-থেরক্স। সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের বিয়েতে দামি ফুলদানিতে সূর্যমুখী ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন ব্র্যাড পিট— এমন খবরই চাউর হয়েছিল। কিন্তু সম্প্রতি জেনিফারের একজন মুখপাত্র নিশ্চিত করে বলেছেন, ‘পিটের কাছ থেকে কোনো উপহার আসার ঘটনাই ঘটেনি। দামি উপহার তো দূরের কথা; কোনো উপহারই পাঠাননি ব্র্যাড পিট, এমনকি কোনো শুভেচ্ছাবার্তাও নয়! (আইএএনএস)