অ্যানিস্টনের মৃত্যুভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার অ্যানিস্টন
জেনিফার অ্যানিস্টন

‘আমি কি সময়ের আগেই মারা যাচ্ছি?’ সম্প্রতি এভাবেই নিজের মৃত্যুভয়ের কথা জানালেন ‘হরাইবল বসেস’খ্যাত মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। রাতে একদমই ঘুমাতে পারেন না বলেও জানিয়েছেন ৪৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। অনিদ্রা রোগের সঙ্গে যুদ্ধ করতে করতে রীতিমতো ক্লান্ত তিনি। মূলত এ কারণেই মৃত্যুভয় ঢুকেছে তাঁর মধ্যে।
বাগদান সারলেন অ্যানিস্টন-থেরক্সএ প্রসঙ্গে অ্যানিস্টন বলেন, ‘ঘুম জিনিসটা আমার জন্য খুবই কঠিন। একদমই ঘুমাতে পারি না আমি। আমার মাথার ভেতর যেন একটি কমিটি আছে। ভোর তিনটায় যদি ঘুম থেকে জেগে উঠি তাহলে কমিটির সদস্যরা আমার সঙ্গে আলাপ জুড়ে দেয়। একদমই থামতে চায় না। এ জন্য একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে পারি না আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইঅনলাইন।
অ্যানিস্টন আরও বলেন, ‘আমার মোবাইল ফোনে একটি অ্যাপ আছে যা ঘুমের ছন্দ ট্র্যাক করতে পারে। আমি ঘুমের কতটা গভীরে প্রবেশ করতে পারি, তা এই অ্যাপ দিয়ে পরিমাপ করা যায়। এর ফলাফল থেকে জেনেছি, কখনোই আমার ঘুম গভীর হয় না। আমি কি সময়ের আগেই মারা যাচ্ছি?’
জোলির জন্য কাঁদলেন অ্যানিস্টন!জেনিফার অ্যানিস্টন অভিনীত পরবর্তী ছবি ‘কেক’ মুক্তি পাচ্ছে ২৩ জানুয়ারি। ছবিটির চরিত্রের প্রয়োজনে শারীরিক অবয়বে পরিবর্তন আনতে হয়েছে অ্যানিস্টনকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হঠাৎ করে শরীরচর্চা বন্ধ করে দিলে যে অভিজ্ঞতা হয় তা খুবই অবাক করার মতো। শরীরচর্চা বন্ধ করে দেওয়ার পর আমার মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল। নিজেকে বিরক্তিকর বলে মনে হচ্ছিল। পাগলের মতো খিদে পাচ্ছিল। তখন আমি বুঝলাম, কেবল শরীরের জন্যই নয়, মনের জন্যও শরীরচর্চা কতটা গুরুত্বপূর্ণ। এটা শরীরের পাশাপাশি মনকেও ঠিক রাখে।’