অ্যাম্বারের ওজন হাওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাম্বার
অ্যাম্বার

হলিউডের অভিনেতা জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের বিবাহবিচ্ছেদের নাটক যে আরও কত দীর্ঘায়িত হবে, কে জানে? এই নাটকীয় বিচ্ছেদের জন্য আইনি লড়াই লড়তে গিয়েই মানসিক চাপে অ্যাম্বার হার্ড ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন ২০ পাউন্ড (প্রায় নয় কেজি) ওজন। গেল মাসেই ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন অ্যাম্বার। এরপর আবার বিচ্ছেদ-মাশুলের আবেদন করেছিলেন আদালতে। সেই মাশুলের টাকা জোগাড় করতে ডেপ যখন ব্যক্তিগত সংগ্রহের শিল্পকর্ম নিলামে তুলতে উদ্যত, তখনই সুর পাল্টে ফেলেন অ্যাম্বার। আদালতের কাছে বিবাহোত্তর অস্থায়ী সহায়তা চেয়ে যে আবেদন করেছেন, সেটাও তুলে নিলেন শেষমেশ। কারণ, এতে নাকি অনেকেই তাঁকে ভুল বুঝছিলেন। আসলে সাবেক স্বামীর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ যে তিনি টাকার লোভে করেননি, তা-ই প্রমাণ করতে চেয়েছেন অ্যাম্বার হার্ড।

জনি ডেপ
জনি ডেপ

এত টানাপোড়েন, এত দুশ্চিন্তা, আদালতে ছোটাছুটি করে তাই এক-আধটু নয়, পাক্কা নয় কেজি ওজন হারিয়েছেন অ্যাম্বার। শুধু কি তা–ই? হয়তো হারাতে বেসছেন জাস্টিস লিগ ছবিতে অভিনয়ের সুযোগও। এই ছবির পোশাকের মাপ দেওয়ার জন্য তাঁর উড়াল দেওয়ার কথা ছিল লন্ডনে। কিন্তু পরিচালক মনে করছেন ‘রোগা টিংটিঙে’ অ্যাম্বারকে এই চরিত্রে এখন আর মোটেই মানাবে না। তাই লন্ডনে যাওয়া বাতিল করেছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।
অ্যাম্বার হার্ড ও জনি ডেপের বয়সের ব্যবধান ২২ বছর। ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। কিন্তু সেই সংসার টিকল মোটে ১৫ মাস। আইএএনএস।