অ্যালবার ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানের সঙ্গে জেসিকা অ্যালবা
সন্তানের সঙ্গে জেসিকা অ্যালবা

বয়সের ঘোড়াটা বড্ড বেয়াড়া। ছুটছে তো ছুটছেই। বয়স নামের ঘড়িটারও যেন কোনো বিরাম নেই। থামানো যায় না কিছুতেই। হলিউড তারকা জেসিকা অ্যালবার আক্ষেপ, কেউ যদি বয়স-ঘড়িটার ব্যাটারি খুলে রাখতে পারত!
দুই সন্তানের মা অ্যালবা ত্রিশ পেরোনোর অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, ‘আমি সত্যিই বেশ ঘাবড়ে গিয়েছিলাম। জানি না কেন, কিন্তু এটি আমার কাছে বেশ কঠিন একটা অভিজ্ঞতা হয়েই এসেছিল। আসলে আমার বিশের ঘরের বয়সটাকে যে কত ভালোবাসতাম, সেটা ত্রিশে পা দিয়েই বুঝেছি।’ আইএএনএস।