অ্যাশলি-ইভান জুটির নতুন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশলি সিম্পসন-ইভান রস জুটি l ছবি:  ডেইলি মেইল
অ্যাশলি সিম্পসন-ইভান রস জুটি l ছবি: ডেইলি মেইল

বিয়ের বাদ্য বাজছে গত সপ্তাহ থেকেই।
গত ২৬ আগস্ট ছিল ইভান রসের জন্মদিন। জন্মদিন উপলক্ষে একটু আগেভাগে উৎসবের আমেজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে অ্যাশলি সিম্পসন-ইভান রস জুটির এতক্ষণে আনুষ্ঠানিকভাবে গাঁটছাড়া বেঁধে ফেলার কথা। গান আর অভিনয়—দুই রাজ্যেই বর-কনের পদচারণ। তার ওপর ডায়ানা রসের ছেলের বিয়ে বলে কথা।
বিয়ের অনুষ্ঠানে নতুন-পুরোনো তারকাদের এক মিলনমেলা বসবে বলেই ধারণা করছেন কাছের মানুষজন। ইউএস উইকলি জানিয়েছে, এরই মধ্যে জমকালো বিয়ের গাউন বানিয়ে প্রস্তুত হয়েছেন কনে। রাজকীয় একটা আয়োজন হবে বলেই মনে হচ্ছে! ডেইলি মেইল।