আকর্ষণীয় হবু মা কিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরা নাইটলি
কিরা নাইটলি

অভিনয়জগতে প্রচলিত আছে, বিয়ের পর অভিনেত্রীরা আর ভক্ত ধরে রাখতে পারেন না। কিন্তু এখন সেই ধারণা বদলাতে শুরু করেছে। সম্প্রতি মিলল তাঁর প্রমাণ। যুক্তরাজ্যের একটি ওয়েবসাইট আকর্ষণীয় হবু তারকা মায়েদের নিয়ে একটি জরিপ করেছে। সেখানে সবচেয়ে আকর্ষণীয় হবু মা হিসেবে অভিনেত্রী কিরা নাইটলির নাম উঠে এসেছে। তিনি পেছনে ফেলেছেন রাজবধূ কেট মিডলটনকে।
যুক্তরাজ্যে যেহেতু রাজপরিবারের কদর সবচেয়ে বেশি, তাই অনেকেই ভেবেছিল এ তালিকার শীর্ষে স্থান করে নেবেন দ্বিতীয়বার মা হতে চলা ডাচেস অব ক্যামব্রিজ কেট। কিন্তু সবাইকে চমকে দিয়ে অভিনেত্রী কিরা জিতে নিলেন আকর্ষণীয় হবু মায়ের খেতাবটি।
গত বছরের ডিসেম্বরেই অ্যানা কােরনিনাখ্যাত এ অভিনেত্রী ঘোষণা দেন প্রথমবারের মতো মা হতে চলেছেন তিনি। ২০১৩ সালে সংগীতশিল্পী জেমস রাইটনের সঙ্গে বিয়ে হয় তাঁর। পিটিআই