আক্ষেপ নেই নাইটলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেইরা নাইটলি
কেইরা নাইটলি

নার্সিসিস্ট আপনি না-ই হোন, তবুও আয়নায় একবারও কি ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন না? একবারও কি মনে হয় না, ‘ইশ্ ওটা যদি একটু ওই রকম হতো’, কিংবা ‘ওটা যদি না থাকত’! এমন আক্ষেপ কিন্তু হলিউড সুন্দরীদেরও থাকে। কেইরা নাইটলির মতো অভিনেত্রীকেও নিজের চেহারা নিয়ে বিব্রতকর পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে।
নাইটলি বলেছেন, ‘চেহারার কারণে কখনো কোনো চরিত্র পাইনি—এমন কিছু কি ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। চেহারার জন্যই বিশেষ চরিত্র পেয়েছি, এমন কিছুও কি ঘটেছে? হ্যাঁ, সেটাও ঘটেছে। নিজের চেহারা নিয়ে আপনি আর কীই-বা করতে পারেন! আমি যে রকম দেখতে, সে রকমই। নিজের চেহারায় তো আর ছুরি বসাব না। ২৫ বছর বয়স পর্যন্ত এসব নিয়ে অনেক মাথা ঘামাতাম। কিন্তু এখন আর ঘামাই না।’ টিওআই।