আগের জীবনে ফিরে গেছেন প্যাটিনসন!

তিনি আগের মতো হতে চাইছেন। সেই জীবনে ফিরে যেতে চাইছেন, যেখানে হাজারটা চোখ তাঁকে তাড়া করে বেড়াচ্ছে না। রবার্ট প্যাটিনসন এখন তাঁর স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পাওয়ার আনন্দে বিভোর।
প্যাটিনসনের বয়স এখন ২৯। ‘টোয়াইলাইট’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ‘তারকা’ বনে যান। চলচ্চিত্রপ্রেমী দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন অবতার। ফলে যা হওয়ার, তাই হলো। নিজের মতো করে জীবন উপভোগ করার ভাগ্য আর রইল না তাঁর। বন্দী হয়ে যেতে হলো আপন তারকা-দ্যুতির বলয়ে।
প্যাটিনসন বেশ তৃপ্ত মনেই বলেছেন, ‘এখন আমি সুপারমার্কেটে যেতে পারি, মার্কেটের বিক্রয়কর্মীর সঙ্গে তাঁর সন্তানদের নিয়ে অবাধে কথা বলতে পারি, জানতে চাইতে পারি, ছুটিতে সে পরিবার নিয়ে কোথায় যাওয়ার কথা ভাবছে। এবং আমাকে আনন্দ দেয় এই ভাবনা, এরা আমকে কেউ “বিক্রি” করতে চাইবে না।’ বিক্রি-বাট্টা নিয়ে আমি আর একবারের জন্যও ভাবব না।’
জনপ্রিয়তার শিখরে থাকার সময় প্যাটিনসনের ভক্তরা তাঁর জীবনের সকল বিষয় নিয়েই আগ্রহ দেখাতে থাকে, যা একসময় অসহ্য বলে মনে হয় অভিনেতার কাছে।
এ প্রসঙ্গে প্যাটিনসন বলেন, ‘প্রতিদিন আমার বাড়ির সামনে ভক্তদের বসে থাকতে দেখেছি। এই দৃশ্য আমাকে প্রায় উন্মাদ করে তুলেছিল। ছয় বছর আমি সুপারমার্কেটে যেতে পারিনি!’
মিডডে।