আঙুল হারাতে বসেছিলেন লোহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিক ইগর তারাবাসোভের সঙ্গে ঝগড়া করে ভূমধ্যসাগরে বন্ধুদের নিয়ে নৌবিহারে গিয়েছিলেন লিন্ডসে লোহান। সেখানেই জাহাজের নোঙরের সঙ্গে আঘাত লেগে আঙুল হারাতে বসেছিলেন এই হলিউড তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে আঘাতপ্রাপ্ত আঙুলের একটি ছবিও পোস্ট করেন লোহান।
শখ করে জাহাজের নোঙর ওঠাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। লোহান লিখেছেন, ‘আমি আমার আঙুল প্রায় হারাতে বসেছিলাম। এক আঙুলের অর্ধেকটা আলাদা হয়ে গেছে। ভাগ্য ভালো, কেটে যাওয়া অংশটা আমরা খুঁজে পেয়েছি। এইমাত্র সার্জারির মাধ্যমে আঙুল জোড়া লাগিয়ে এলাম।’
জানা গেছে, এই ‘ফ্রিকি ফ্রাইডে’ তারকা হাতের অনামিকায় আঘাত পেয়েছেন। ধারণা করা, হচ্ছে এই দুর্ঘটনা তুরস্কের উপকূলে ঘটেছে। কারণ, গত সপ্তাহে ইস্তাম্বুলের এক হাসপাতালে তিনি সিরিয়া থেকে আসা একটি উদ্বাস্তু পরিবারের সঙ্গে দেখা করেন। ইউএস উইকলি।