আত্মবিশ্বাসই সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

‘ইশ্, আমি যদি ওর মতো দেখতে হতাম!’ কতজনই না এমন আক্ষেপ পুষে রাখে। কিন্তু বিশ্বের সেরা সুন্দরীদের একজন জেনিফার লরেন্স বলছেন, ‘সৌন্দর্য চেহারায় নয়, সৌন্দর্য মনে। আত্মবিশ্বাসে। আপনি দেখতে যেমনই হন, আত্মবিশ্বাসী হলে এর একটা আলাদা সৌন্দর্য ঠিকরে বেরোবেই।’
হাঙ্গার গেমস তারকা বলেছেন, ‘শেষ পর্যন্ত আত্মবিশ্বাসই আপনাকে আকর্ষণীয় আর সুন্দর করে তোলে। আপনার যদি মনে হয় কারও চোখে পড়ার মতো আপনি নন, সেটা কিন্তু আপনার শরীরী ভাষাতেই ফুটে উঠবে।’
লরেন্সের সৌন্দর্যতত্ত্ব তাঁর তরুণ ভক্তদের জন্য। নিজের চেহারা নিয়ে যাঁদের আফসোসের শেষ নেই, তাঁদের উদ্দেশে লরেন্সের একটাই কথা, ‘ড্রেসিং টেবিলের আয়নায় নয়, নিজেকে দেখতে শেখো মনের আয়নায়।’ ইউএস ম্যাগাজিন।