আত্মারাম খাঁচাছাড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান তখন মিসরের আকাশে। হঠাৎ করে পাক খেতে শুরু করল বিমান। বেজে উঠল সতর্কতার ঘণ্টাধ্বনি। খুলে গেল বিমানের পেছনের দিকে জরুরি নির্গমন দরজা। একজনকে প্যারাসুট পরিয়ে বের করেও দেওয়া হলো...ভাবুন তো একবার, সেই বিমানে যাত্রীর সিটে বসে আছেন আপনি!
আত্মারাম খাঁচাছাড়া তো হবেই। যেমনটা হয়েছিল প্যারিস হিলটনের। সম্প্রতি তিনি কাছের কজন বন্ধুকে নিয়ে বিশেষ ভাড়া করা বিমানে উড়াল দিয়েছিলেন। এমন সময়ই ঘটে এ ঘটনা। পরে অবশ্য বিমান নিরাপদেই অবতরণ করে। ‘যাক বাবা, বেঁচে গেলাম’—হিলটন হাঁফ ছেড়েছেন কি ছাড়েননি, ওমনি তাঁকে জানানো হলো, এতক্ষণ যা ঘটেছে, সবই পূর্বপরিকল্পিত। সাজানো নাটক। মিসরের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘রামেজ ইন কন্ট্রোল’-এর এক পর্বের জন্য করা হয়েছে এই বিশেষ ‘তামাশা’। ইউএস ম্যাগাজিন।