আপনারে আপনি চিনি নে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, নিজেকে তিনি খুব ভালো করেই চেনেন। আর চেনেন বলেই একটা ভয় কাজ করে তাঁর মনে। নিজের সাফল্যের ভারটা টেনে ধরে পেছন থেকে। এ কারণে চাইলেও অনেক চরিত্রে কাজ করতে পারেন না নিকোল কিডম্যান।
অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিক চয়েস—গুরুত্বপূর্ণ সব পুরস্কারই জিতেছেন। এ কারণে কোনো একটা চরিত্র নিতে হাজারবার ভাবেন। এই চরিত্র কাউকে হতাশ করবে না তো? আঘাত করবে না তো? যেমন একবার জেন ক্যাম্পিয়নের একটা ছবি ফিরিয়ে দিয়েছিলেন, সেখানে এক দৃশ্যে সহ–অভিনেত্রীকে চুমু খেতে হবে বলে! নিউইয়র্ক ম্যাগাজিন।