আফসোস নেই টমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হিডেলস্টন
টম হিডেলস্টন

মাত্র তিন মাস প্রেম করেছেন। তাতে কোনো আফসোস কিংবা দুঃখ নেই টম হিডেলস্টনের। হতে পারেন তিনি একজন হলিউড তারকা। কিন্তু নিজের ব্যক্তিজীবনকে অনেকটা আড়ালেই রাখতে চান টম। তাই সংগীত তারকা টেলর সুইফটের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে শেষ হওয়া প্রেমের বিষয়ে আর কোনো কথা বলতে চান না।

টেলর সুইফট
টেলর সুইফট

সম্প্রতি দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে থর ছবির এই তারকাকে জিজ্ঞেস করা হয়, প্রেম ভেঙে যাওয়া নিয়ে তাঁর মনে কোনো আফসোস আছে কি না। উত্তরে টম বলেন, ‘কিসের জন্য আমার আফসোস করা উচিত, সে ব্যাপারে আমাদের কথা না বলাই ভালো।’ তিনি বলেন, তাঁর পেশাগত জীবনে ব্যক্তিজীবন কোনো ধরনের আলোচনার বিষয় হতে পারে না। তাঁর দুটো জীবন আলাদা। বোঝাই যাচ্ছে, টম তাঁর ব্যক্তিজীবন নিয়ে কোনো কথা বলতে চান না। যদিও কিছুদিন আগে জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ এই অভিনেতা বলেছিলেন, সুইফটকে সত্যিই ভালোবেসেছিলেন তিনি। ইঙ্গিতে জানিয়েছিলেন, সুইফট তাঁদের সম্পর্কের কথা প্রচার করতে চাইতেন না। আর টম সম্পর্কটি সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন। টম বলেছিলেন, ভালোবাসার জন্য লড়াই করতে হবে। মানুষ কী বলবে, সে ভয়ে থাকলে চলবে না। পিপল।