আবার আন্ডারওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়া ইসলে
ইন্ডিয়া ইসলে

দুর্দান্ত গল্প, ভৌতিক আবহ, সঙ্গে জমজমাট অ্যাকশনের মিশেল আন্ডারওয়ার্ল্ড চলচ্চিত্রের সুপারহিট তকমা না পাওয়ার কোনো কারণ ছিল না।
সর্বশেষ পর্ব ছিল আন্ডারওয়ার্ল্ড অ্যাওয়েকেনিং। এবার আসছে আন্ডারওয়ার্ল্ড: নেক্সট জেনারেশন! যেহেতু ‘নেক্সট জেনারেশন’ নিয়েই ছবির গল্প, মূল চরিত্রে এবার কেট বেকিনসেলের না থাকার সম্ভাবনাই বেশি।
সেলেনা চরিত্রে বেকিনসেলের ক্ষিপ্র চালচলন দর্শক মিস করতে পারেন। তবে ধারণা করা হচ্ছে, তাঁর স্থান দখল করবেন ইন্ডিয়া ইসলে। ইন্ডিয়াই থাকতে পারেন এবারের পর্বের মূল ভূমিকায়।
ইয়াহু নিউজ।