আবার কেট ব্লেনচেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


আবারও কান চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্লেনচেট। এবার তাঁর ছবির বিষয়বস্তু পঞ্চাশের দশকের পটভূমিতে দুই নারীর বিতর্কিত

কান চলচ্চিত্র উৎসবে ক্যারল ছবির সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্লেনচেট। ছবি: প্রথম আলো
কান চলচ্চিত্র উৎসবে ক্যারল ছবির সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্লেনচেট। ছবি: প্রথম আলো

রোমান্টিক সম্পর্ক। এমন ‘বিতর্কিত’ ছবিতে কেটকে এর আগে দেখা যায়নি কখনো।
সব মিলিয়ে টড হেনেসের ছবি ক্যারল এখন আলোচনার শীর্ষে। আর ছবি নিয়ে এই মাতামাতির পুরোভাগে আছেন কেট ব্লেনচেট।
ফটোকল থেকে সংবাদ সম্মেলন কিংবা বিশেষ সাক্ষাৎকার মঞ্চ। সবখানেই কেট ব্লেনচেটকে ঘিরে ছিল মাতামাতি। এর মধ্যেই দুবারের অস্কার বিজয়ী এই অভিনেত্রী ধরা দিলেন প্রথম আলোর ক্যামেরায়। তাঁর সঙ্গে ছবির প্রচারণায় এসেছিলেন অভিনেত্রী রুনি মারা এবং ছবির পরিচালক টড হেনেসও।